যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। অভ্যাস করা একটু শক্ত বলার কারণ কি ? বাংলা ভাষার বিজ্ঞান গল্প | দশম শ্রেণী - school book solver

Wednesday, 26 August 2026

যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। অভ্যাস করা একটু শক্ত বলার কারণ কি ? বাংলা ভাষার বিজ্ঞান গল্প | দশম শ্রেণী

 



প্রশ্ন: ‘যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত –ইজার' ও 'ধুতি' বলতে কী বোঝানো হয়েছে? অভ্যাস করা একটু শক্ত বলার কারণ কী?

উত্তর> ইজার ও ধুতি: লেখক রাজশেখর বসু তাঁর 'বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধে 'ইজার' ও ‘ধুতি' শব্দ দুটি রূপকার্থে ব্যবহার করেছেন। 'ইজার' হল পাজামা বা প্যান্ট, যা বিদেশি বিশেষ করে ইংরেজদের পোশাক। সেই অনুষঙ্গ ধরেই লেখক ইজারের রূপকে ইংরেজি ভাষাকে বুঝিয়েছেন। একইভাবে বাঙালি পোশাক ধুতির অনুষঙ্গে বাংলা ভাষাকে বুঝিয়েছেন। যারা ছোটোবেলা থেকে ইংরেজি ভাষায় পঠনপাঠনে অভ্যস্ত তাদের বাংলায় বিজ্ঞানপাঠ যে কঠিন তা বোঝানোর জন্য উপমাটি ব্যবহার করা হয়েছে।

| কারণ : ভাষা যদি বোধগম্য না-হয় তবে বিষয়বস্তুর অর্থ স্পষ্ট হয় না। ছোটো থেকে ইংরেজি ভাষায় পঠনপাঠনে অভ্যস্ত এমন মানুষদের পক্ষে বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক সাহিত্যপাঠ একটু সমস্যাজনক হতে পারে। কেন-না এদের মস্তিষ্কের ভাষাগত বিরোধ পারিভাষিক অর্থ বোঝার পথে বাধা হয়ে দাঁড়ায়। কারণ তারা কোনো একটি বিষয়ে ইংরেজি পরিভাষার সঙ্গে পরিচিত, বাংলা ভাষায় সেসব বিষয়ের পরিভাষার সঙ্গে অভ্যস্ত হতে তাদের একটা মানসিক বিরোধ উপস্থিত হয়। এই প্রসঙ্গটিকে ব্যক্ত করতে গিয়ে প্রাবন্ধিক বলেছেন, যারা আজন্ম ইজার পরেছে অর্থাৎ ইংরেজিকে মাতৃভাষার মতো লালন করে এসেছে, হঠাৎ তাদের পক্ষে ধুতি পরার মতো বাংলা ভাষা আয়ত্ত করে বিজ্ঞানচর্চা সত্যিই মুশকিল।