অদল বদল গল্পের গুরুত্বপূর্ণ তিনটি ছোট প্রশ্নের উত্তর
![]() |
অদল বদল গল্পে তিনটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর
প্রশ্ন: 'ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল,'- ওদের পোশাকের বর্ণনা দাও। দলের ছেলেটি কী বলেছিল ?
উত্তর> পান্নালাল প্যাটেল রচিত 'অদল বদল' গল্পের অভিন্নহৃদয় বন্ধু অমৃত ও ইসাবকে 'ওদের' বলে সম্বোধন করা হয়েছে।
তাদের পোশাক বলতে সদ্য তৈরি করা দুটি নতুন জামার কথা বলা হয়েছে; যেগুলির রং, মাপ ও কাপড় সবই ছিল একরকম।
> দলের ছেলেটি অমৃত ও ইসাবকে একই পোশাকে দেখে কিছুটা হলেও ঈর্ষান্বিত হয়ে তাদের কুস্তি লড়ার প্রস্তাব দেয়। কারণ সে দেখে নিতে চেয়েছিল যে, তারা কি শুধু পোশাকেই এক নাকি শক্তিতেও এক।
প্রশ্ন : ‘অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল।—অমৃত তার বাবা-মাকে কেন, কীভাবে জ্বালিয়েছিল ?
উত্তর > প্রখ্যাত গুজরাটি গল্পকার পান্নালাল প্যাটেলের 'অদল বদল' গল্পে অমৃতও তার অন্তরঙ্গ বন্ধু ইসাবের মতো একটি নতুন জামা পাওয়ার জন্য বাবা-মাকে খুব জ্বালিয়েছিল।
|| শিশুরা কোনো কিছু পাওয়ার জন্য বাবা-মাকে জ্বালাতন করেই থাকে ‘অদল বদল’ গল্পে নতুন জামার জন্য অমৃত অবশ্য তার বাবা-মাকে একটু মাত্রাতিরিক্ত জ্বালাতন করেছিল। তার প্রথম ফতোয়া ছিল ইসাবের মতো নতুন জামা না-হলে স্কুলে যাবে না। তার যে নতুন জামা নেই তা বোঝাবার জন্য ইচ্ছা করে সে জামা ছেঁড়ে, রাতে ইসাবদের গোয়ালে লুকিয়ে থাকে। এভাবেই অমৃত তার বাবা-মাকে জ্বালাতন করেছিল।
প্রশ্ন > ‘ইসাবের মেজাজ চড়ে গেল।—ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন? মেজাজ চড়ে যাওয়ায় সে কী করেছিল?
উত্তর > প্রখ্যাত গুজরাটি গল্পকার পান্নালাল প্যাটেলের ‘অদল বদল' গল্পে ইসাবের অন্তরঙ্গ বন্ধু অমৃত হোলির এক পড়ন্ত বিকেলে নতুন জামা পরে কুস্তি লড়তে রাজি না-হলেও কালিয়া বলে একটি ছেলে তাকে জোর করে ছুড়ে মাটিতে ফেলে দেয়, আর ছেলের দল আনন্দে চেঁচিয়ে ওঠে—'কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কী মজা, কী মজা।' এই কথা শুনেই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।
| মেজাজ চড়ে যাওয়ায় ইসাব নিজেই কালিয়ার হাত ধরে কালিয়াকে তার সঙ্গে কুস্তি লড়তে বলে। বলে-'আয়, আমি তোর সঙ্গে লড়ব।' প্রথমে কালিয়া ইতস্তত করলেও পরে কুস্তি শুরু হয়ে যায়। ইসাব কালিয়াকে এমন ল্যাং মারে যে, সে ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চ্যাঁচাতে থাকে। এভাবেই বন্ধু অমৃতর অপমানের প্রতিশোধ নেয় ইসাব।
