প্রশ্ন:; 'অদল বদল' গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে—আলোচনা করো। দশম শ্রেণীর বাংলা। - school book solver

Wednesday, 22 July 2026

প্রশ্ন:; 'অদল বদল' গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে—আলোচনা করো। দশম শ্রেণীর বাংলা।

 



প্রশ্ন:; 'অদল বদল' গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে—আলোচনা করো।

উত্তর > "ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো,

এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো।

ভারতবর্ষ ধর্মবর্ণনির্বিশেষে সকল ভারতবাসীর। কিন্তু বিভেদকামী সাম্প্রদায়িক শক্তি বারবার ভারতবর্ষের পবিত্র ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে পঙ্কিল করেছে। তবুও মানুষের উদার অসাম্প্রদায়িক মানসিকতা আজও প্রজ্বলিত রেখেছে মানবতার প্রদীপকে। পান্নালাল প্যাটেল রচিত ‘অদল বদল’ গল্পের অমৃত ও ইসাব হল সেই প্রদীপের শিখা। ভিন্ন ধর্মের সেই কিশোরদের পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে গল্পকার স্মরণ করিয়ে দিতে চেয়েছেন ভারতবর্ষের পরধর্ম সহিষ্কৃতার সুমহান ঐতিহ্যকে।


পান্নালাল প্যাটেলের ‘অদল বদল' গল্পটি গড়ে উঠেছে অমৃত আর ইসাবের বন্ধুত্বকে কেন্দ্র করে। অমৃত ও ইসাব দুই বন্ধু। তারা একই স্কুলে একই শ্রেণিতে পড়ে। মুখোমুখি বাড়িতে থাকে। দুজনই অভাবী চাষির বাড়ির ছেলে। ইসাবের বাবা ছেলের জামা ছিঁড়ে যাওয়ায় সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে অনেক বাছাবাছি করে ইসাবকে একটি জামা তৈরি করে দেন। সেই দেখে অমৃতও জেদ ধরে তারও নতুন জামা চাই। সে অনেক কাঠখড় পুড়িয়ে বাবা-মায়ের কাছ থেকে ঠিক একইরকম একটি জামা আদায় করে। দুই বন্ধু হোলির দিন বিকেলে নতুন জামা গায়ে দিয়ে বেরোয়। কিন্তু দুষ্টু ছেলেদের একটি দল পিছনে লাগে। কালিয়া নামে একটি ছেলে অমৃতকে ধরে মাঠের মধ্যে ছুড়ে ফেলে দেয়। এর প্রতিবাদে ইসাব তাকে ল্যাং মারে। তবে ধস্তাধস্তিতে ইসাবের নতুন জামাটি ছিঁড়ে যায়। দুজনেই জামা ছেঁড়ার কারণে বাড়ি ফিরতে ভয় পায়। তখন অমৃত নিজের অক্ষত জামাটি ইসাবকে দিয়ে সে তার ছেঁড়া জামাটি পরে। কারণ অমৃতকে বাবার হাতের মার থেকে মা বাঁচালেও মাতৃহীন ইসাবকে বাঁচানোর কেউ ছিল না। ছোট্ট ছেলে দুটির এই কাণ্ড ইসাবের বাবা হাসান দেখে ফেলেন। ভালোবাসা আর বন্ধুত্বের এমন আশ্চর্য নিদর্শন দেখে তিনি অবাক হন। ক্রমে হাসানের মুখ থেকে পাড়া-প্রতিবেশী হয়ে এ ঘটনার কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। মুখ্য গ্রামপ্রধান দুজনের নাম দেন অদল বদল। বিশ্বাস-স্বার্থ-শূন্যতা ও ভালোবাসা যে ধর্মসম্প্রদায়ের সংকীর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে, এই গল্পে তাই প্রমাণ করে।

গল্পকার অমৃত ও ইসাবের পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরতার মাধ্যমে বুঝিয়ে দেন মানুষের মানবিকতার সম্বন্ধ সাম্প্রদায়িক বিভাজনের অনেক ঊর্ধ্বে প্রতিষ্ঠিত। এ যেন নজরুলের সেই বাণী

" গাহি সাম্যের গান—

যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।