অদল বদল গল্পের বিষয় সংক্ষেপে লেখো দশম শ্রেণী - school book solver

Sunday, 19 July 2026

অদল বদল গল্পের বিষয় সংক্ষেপে লেখো দশম শ্রেণী

 



অদলবদল গল্পের বিষয়সংক্ষেপ : 

এক হোলি উৎসবের দিনে গল্পের সূত্রপাত। অমৃত ও ইসাব–দুই বন্ধুর পারিবারিক প্রেক্ষাপট থেকে শুরু করে নতুন জামা পর্যন্ত সব কিছুই একরকম। এমন হরিহর আত্মা দুই বন্ধু গ্রামের দুষ্টু ছেলেদের সহজ শিকারে পরিণত হয় এবং তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। অমৃত নতুন জামা ছিঁড়ে যাওয়ার ভয়ে কুস্তিতে রাজি না-হলে, কালিয়া নামে একটি ছেলে তাকে ফেলে দেয় বন্ধুর হেনস্তায় ক্রুদ্ধ ইসাব কালিয়াকে আক্রমণ করে। ঘটনাচক্রে ইসাবের নতুন জামা ছিঁড়ে যায়। দরিদ্র চাষি পরিবারের সন্তানের কাছে নতুন জামা ছিঁড়ে ফেলা প্রায় ক্ষমার অযোগ্য অপরাধের শামিল। ভয়ে সিঁটিয়ে থাকা ইসাবকে এক অভাবনীয় প্রস্তাব দেয় অমৃত। সে নিজের অক্ষত জামাটি ইসাবের ছেঁড়া জামার সঙ্গে অদলবদলের কথা বলে। সে জানায়, তার বাবার কাছে মার খাওয়া থেকে বাঁচাতে তার মা রয়েছেন। কিন্তু ইসাবের মা নেই, তাই তাকে বাঁচানোর কেউ নেই। অমৃত এই গভীর বিশ্বাসে ইসাবকে নিজের জামা পরিয়ে দেয়। দুই বন্ধুর এই লেনদেনের দৃশ্য ইসাবের বাবা দেখে ফেলেন। তাঁর মধ্যে এক পরিবর্তন ঘটে। অমৃতর কথা ও কাজ, তাঁকে তাঁর নিজের কর্তব্য স্মরণ করিয়ে দেয়। মাতৃহীন সন্তানকে শুধু শাসন নয়, মাতৃসুলভ মমতাদান করাও যে পিতারই কাজ, তা তিনি বুঝতে পারেন। ছেলে দুটিকে কাছে টেনে নিয়ে তিনি অমৃতর মা ও পাড়াপড়শিকে ডেকে তাদের গল্প শোনা গ্রামের ছেলেরাও অমৃত ও ইসাবের নামে ধ্বনি তুলতে থাকে। অবশেষে গ্রামপ্রধানের কানে বিষয়টি পৌঁছোলে তিনি অমৃত ও ইসাবের নাম পালটে যথাক্রমে 'অদল' ও 'বদল' রেখে দেন।