সমভূমি ও মালভূমির পার্থক্য আলোচনা করো - school book solver

Wednesday, 8 April 2026

সমভূমি ও মালভূমির পার্থক্য আলোচনা করো



 প্রশ্ন:  সমভূমি ও মালভূমির গুরুত্বের তুলনা করো।

উত্তর: সমভূমি ও মালভূমির গুরুত্বের তুলনা : আমাদের জীবনে সমভূমি ও মালভূমির গুরুত্ব অপরিসীম। এই দুটির গুরুত্বের তুলনাগুলি হল—

বিষয়: সমভূমির গুরুত্ব > মালভূমির গুরুত্ব



◆খনিজ সম্পদেরপ্রাপ্যতা:  সমভূমি অঞ্চল সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ হয়না। তবে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে।

> মালভূমি অঞ্চল লোহা, তামা,ম্যাঙ্গানিজ, বক্সাইট, অভ্র, কয়লা প্রভৃতি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।

কৃষিকাজ:  নদী, জলাশয় প্রভৃতি সহজলভ্য বলে সমভূমি কৃষিকাজে উন্নত।

> মালভূমি কৃষিকাজে খুব একটা উন্নত নয়। তবে জলসেচের সাহায্যে কৃষিকাজ করা যায়।

◆পরিবহণ ব্যবস্থা > সমভূমিতে সহজেই রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়।

> মালভূমিতে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা তুলনামূলক ভাবে কঠিন।

জনবসতি:  সমভূমি অঞ্চল সাধারণত খুবই ঘনবসতিপূর্ণ হয়।

>  প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে মালভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব কম হয়।