জনজীবনে মরুভূমির প্রভাব কতখানি আলোচনা করো। দশম শ্রেণীর ভূগোল
প্রশ্ন : জনজীবনে মরুভূমির প্রভাব কতখানি?
উত্তর: জনজীবনে মরভূমির প্রভাব :
(১) প্রায় বসতিহীন: মরু অঞ্চলের জলবায়ু উষ্ণ, শুষ্ক এবং চরমত বলে এই অঞ্চল প্রায় বসতিহীন।
(২) শিল্পের কাঁচামালের প্রাপ্যতা: এখানকার বিভিন্ন স্থানে খনিজ তেল উত্তোলন করা হয়। অন্যদিকে নানা জায়গা থেকে নুন, জিপসাম প্রভৃতি পাওয়া যায় বলে শিল্পের সম্ভাবনা উজ্জ্বল।
(৩) সম্ভাবনাময় কৃষিক্ষেত্র: রাজস্থানের বাগার অঞ্চলে রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধি খালের সাহায্যে জলসেচ করা হচ্ছে, এতে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে।
(৪) পরিবেশবান্ধব শক্তির উৎসস্থল: মরু অঞ্চলে প্রচুর সূর্যালোক পাওয়া যায়। তাই একে কাজে লাগিয়ে বিপুল পরিমাণে সৌরবিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার ফলে এখানে কৃষি এবং শিল্পের উন্নতির সম্ভাবনা খুবই উজ্জ্বল।
