ভিয়েনা সম্মেলনে প্রধান নীতি গুলি উল্লেখ করো। নবম শ্রেণীর ইতিহাস।। তৃতীয় অধ্যায় - school book solver

Saturday, 11 April 2026

ভিয়েনা সম্মেলনে প্রধান নীতি গুলি উল্লেখ করো। নবম শ্রেণীর ইতিহাস।। তৃতীয় অধ্যায়

 


প্রশ্নঃ  ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি উল্লেখ করো।


উত্তর : সংকেত : ভূমিকা – ন্যায্য অধিকার নীতি – ক্ষতিপুরণ নীতি – শক্তিসাম্য নীতি অবসান, (২) শান্তি প্রতিষ্ঠা পর্যালোচনা : (১) অস্থিরতার উপসংহার।

উত্তর>  ভূমিকা : ভিয়েনা সম্মেলন ছিল পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন। নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের পর ইউরোপীয় রাষ্ট্রনায়করা-(১) ইউরোপের রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন ও পুনর্বণ্টন, (২) উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির সুষ্ঠু সমাধান, (৩) বিপ্লবী ভাবধারার গতিরোধ এবং (৪) ইউরোপে নিরবচ্ছিন্ন শান্তিরক্ষার জন্য ভিয়েনা সম্মেলনের আহ্বান করেছিলেন। 

এই সম্মেলনে মূলত তিনটি নীতি গৃহীত হয়—

(১) ন্যায্য অধিকার, (২) ক্ষতিপূরণ, (৩) শক্তিসাম্য নীতি।

★ ন্যায্য অধিকার নীতি : ন্যায্য অধিকার নীতি অনুসারে ফরাসি বিপ্লবের আগে যেসব রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করতেন সেখানে তাদের পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এই নীতি অনুযায়ী—(১) ফ্রান্সের সিংহাসনে বুরবো বংশীয় অষ্টাদশ লুইকে বসানো হয়, (২) স্পেন, সিসিলি ও নেপলস্-এ ও বুরবো বংশের অপর শাখা, (৩) হল্যান্ডে অরেঞ্জ বংশ, (৪) মধ্য ইটালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং (৫) অস্ট্রিয়ায় হ্যাপসবার্গ বংশকে তাঁদের আগের রাজ্য ফিরিয়ে দেওয়া হয়।

★ক্ষতিপূরণ নীতি : ক্ষতিপূরণ নীতি অনুসারে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলি বিভিন্ন অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

(১) উত্তর ইটালিতে লম্বার্ডি, ভেনোশিয়া এবং পোল্যান্ডের কিছু অংশ সহ নবগঠিত জার্মান কনফেডারেশনের নেতৃত্ব অস্ট্রিয়াকে দেওয়া হয়েছিল।

(২) প্রাশিয়া পায় স্যাক্সনির উত্তরাংশ, পোজেন, থর্ন, ডানজিগ, রাইন অঞ্চল ও ওয়েস্টফেলিয়ার কিছু অংশ।

(৩) রাশিয়া পায় ফিনল্যান্ড, বেসারাবিয়া ও পোল্যান্ডের বৃহৎ অংশ।

(৪) ইংল্যান্ড লাভ করেছিল ভূমধ্যসাগরের মালদ্বীপ, হোলিগোল্যান্ড, মরিশাস ও সিংহল।

★শক্তিসাম্য নীতি : শক্তিসাম্য নীতি অনুসারে—

(১) ফ্রান্সকে বিপ্লব-পূর্ব সীমারেখায় ফিরিয়ে আনা হয়, (২) ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়, (৩) ফ্রান্সকে সত্তর কোটি ফ্রাঙ্ক ক্ষতিপুরণ দিতে বাধ্য করা হয় এবং (৪) ইউরোপের নিরাপত্তার জন্য ফ্রান্সের চারদিকে একটি শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গড়ে তোলা হয়।

এভাবে প্রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া প্রভৃতি দেশকে এমনভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে একটি দেশ অপর একটি দেশের চেয়ে বেশি শক্তিশালী হয়ে না-ওঠে। এইভাবেই শক্তিসামা করা হয়।

পর্যালোচনা : ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলির সাফল্য ছিল এরকম-

[ ১] অস্থিরতার অবসান : ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের উত্থানের ফলে ইউরোপে যে-রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল, ইউরোপের পুনর্গঠনের মাধ্যমে সেই সমস্যার সাময়িক সমাধান হয়েছিল।

[২] শান্তি প্রতিষ্ঠা : ভিয়েনা কংগ্রেসের নীতিগুলি দীর্ঘদিন ইউরোপে শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছিল। প্রায় চল্লিশ বছর ইউরোপে শান্তি বজায় ছিল।

-● উপসংহার : ভিয়েনা সম্মেলন দ্বারা-(১) সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রান্স, (২) জাতীয়তাবাদ, উদারনীতিবাদ ও গণতান্ত্রিক আদর্শকে প্রতিহত করা হয়, (৩) বিপ্লব ও বিদ্রোহকে দমনের ব্যবস্থা করা হয়। তবুও নিঃসন্দেহে এ কথা বলা যায়, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলি সম্পূর্ণরূপে যুগোপযোগী না-হলেও এটি ছিল একটি যুক্তিসংগত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা।