রত্নের মূল্য জহুরী কাছে। রত্ন ও জহুরী বলতে কী বোঝানো হয়েছে ? উদ্ধৃত উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: ‘রত্নের মূল্য জহুরির কাছেই।—‘রত্ন' ও ‘জহুরি' বলতে কী বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও।
উত্তর: আশাপূর্ণা দেবীর 'জ্ঞানচক্ষু' গল্পে উদ্ধৃতিটি পাই। 'রত্ন' বলতে মূল্যবান পাথর বোঝায়। 'জহুরি' বলতে বোঝায় জহর অর্থাৎ রত্ন বিশেষজ্ঞকে।
এবং জহুরী যে-কোনো পাথরকে রত্ন বলে চালালে তা জহুরির চোখ এড়ানো মুশকিল। 'জ্ঞানচক্ষু' গল্পে 'রত্ন' বলতে তপনের গল্পকে আর 'জহুরি' বলতে তার ছোটোমাসির স্বামী তথা নতুন মেশোমশাইকে বোঝানো হয়েছে।
> সীমিত জীবনবৃত্তের পরিধিতে তপনের গল্পের বইয়ের সঙ্গে পরিচিতি থাকলেও লেখকদের সম্পর্কে তার কিছুই অভিজ্ঞতা ছিল না। তখন তাদের গ্রহান্তরের কোনো জীব ভাবত। ছোটোমাসির বিয়ের পর নতুন লেখক-মেসোর সঙ্গে যখন পরিচিত হল, তখনই তপনের লেখক সম্পর্কে সমস্ত ধারণা বদলে গেল। তার জ্ঞানচক্ষু খুলে গেল। তপন তার বাবা, কাকা ও মামাদের সঙ্গে নতুন মেসোর কোনো তফাত পেল না। এসব কিছু মিলিয়েই তপন ভাবে তারই-বা লেখক হতে বাধা কোথায়? তাই সে গল্প লিখতে গিয়ে আস্ত একটা গল্প লিখে ফেলায় উত্তেজনায় ছোটোমাসিকে দেখায়। ছোটোমাসি তা মেসোকে ঘুম থেকে তুলে দেখায়।
ব্যাপারটায় তপনের মত না-থাকলেও সে মনে মনে পুলকিত হয়, কেন-না
জহুরির রত্ন চেনার মতো তার লেখার কদর একমাত্র নতুন মেসোই বুঝতে
পারবে।
প্রশ্ন: 'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?'—কোন্ ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কী?
অথবা, ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?' 'জ্ঞানচক্ষু গল্প অনুসারে অলৌকিক ঘটনার বর্ণনা দাও।
উত্তর-প্রখ্যাত শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প ‘জ্ঞানচক্ষু'-র কেন্দ্রীয় চরিত্র তপন। বিশাল পৃথিবীতে স্বপ্ন বাস্তবতাবোধ নিয়ে আর-পাঁচটা শিশুর মতোই তারও পথ চলা। লেখকদের সম্পর্কে তার ধারণা সে-কথাই বলে। সেই তপন তার নতুন লেখক-মেসোমশাইয়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেসোর হাতে গেলে মেসো তপনের ও বাড়ির লোকেদের মন রাখার জন্য তা সামান্য কারেকশন করে ‘সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান। এর বেশ কিছু দিন পর সন্ধ্যাতারা' পত্রিকায় গল্পটি ছেপে বেরোয়। তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটিই অলৌকিক বলে মনে হয়েছিল।
| 'অলৌকিক' শব্দটির আভিধানিক অর্থ হল মানুষের পক্ষে যা সম্ভব ন
বা পৃথিবীতে সচরাচর যা ঘটে না। এক্ষেত্রে ছোট লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক। আসলে তপনের লেখক
সম্পর্কে ধারণার অবসান, গল্প লেখা, তা মেসোর হাত ধরে ছাপার অক্ষরে
প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য যে, তার মনে হয় সমস্ত ঘটনাটিই যেন অলৌকিক।
