তৃতীয় শ্রেণীর ইংরেজি রিভিশন লেসন /class 3 english division lesson - school book solver

Thursday, 26 February 2026

তৃতীয় শ্রেণীর ইংরেজি রিভিশন লেসন /class 3 english division lesson

 


Class 3

ENGLISH

REVISION LESSON

(রিভিশন লেস্‌ন) - পূর্বপাঠের পুনরালোচনা


Activity-1 (অ্যাকটিভিটি ওয়ান)

কর্মশীলতা এক

Let's do..... (লেটস্ ডু) – এসো কাজ করি ঃ

দা মিসিং লেটারস) – এসো ছবিগুলি দেখি এবং বাদ দেওয়া বর্ণগুলি লিখি ঃ

• Let's look at the picture and write the missing letters (লেটস লুক অ্যাট দ্য পিচ্যারস অ্যান্ড রাইট

Cat > (ক্যাট) – বিড়াল।

cloud > (ক্লাউড)-মেঘ।

bus- (বাস) বাস গাড়ি।

zebra (জেব্রা) - জেব্রা।

School (স্কুল)—বিদ্যালয়।

rabbit (র‍্যাবিট) – খরগোশ ।

donkey (ডনকি)—গাধা।

elephant (এলিফ্যান্ট)-হাতি।




      :Activity-2 (অ্যাকটিভিটি-টু)-কর্মশীলতা-দুই

• Let's arrange the letters given below to make meaningful words : (লেট'স অ্যারেঞ্জ দ্য লেটারস

গিভন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস) – এসো নীচের দেওয়া বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ তৈরি করি:

1. tam : mat (ম্যাট) – মাদুর।

2. grof frog (ফ্রগ) - ব্যাং।

3. obko : book (বুক) বই।

4. toag : goat (গোট)-ছাগল।

5. ilon : lion (লায়ন) — সিংহ।

6. ylcec : cycle-সাইকেল।


Activity-3 (অ্যাকটিভিটি-থ্রি) -কর্মশীলতা-তিন

Arrange these words in the order of a-z and write them in the space given below. The first

two words are done for you (অ্যারেঞ্জ দিজ ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ-জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভন

বিলো। দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর্ইউ) –a থেকে z ক্রমানুসারে শব্দগুলি সাজাও এবং নীচের ফাঁকা জায়গায় তাদের

লেখো। প্রথম দুটি তোমার জন্য করে দেওয়া হয়েছে :

cake, book, table, apple, dog, fox, shirt, ox, goat, pot, egg, lamb, hen, jug, mat, rat, kite.

Ans. 1 apple (অ্যাপেল) – আপেল

2. book (বুক)—বই

3. cake (কেক) - কেক

4. dog (ডগ) কুকুর

5. egg (এগ)—ডিম

6. fox (ফক্স) – খেঁকশিয়াল

7. goat (গোট)- ছাগল

8. hen (হেন)—মুরগি

9. jug (জাগ) - জগ

10. kite (কাইট)-বুড়ি/চিল

11.lamb (ল্যাম) — মেষ

12. mat (ম্যাট) – মাদুর

13. ox (অক্স) – ষাঁড়

14. pot (পট্) পাত্র

15. rat (র‍্যাট) – ইঁদুর

16. shirt (শার্ট)-জামা

17. table (টেবল) – টেবিল।



      Activity-4 (অ্যাকটিভিটি-ফোর) – কর্মশীলতা-৪ (শিক্ষণ সামর্থ্য) |





In the help-box there are names of 

some fruits and vegetables. Now write the the vegetables in basket A and the names of the fruits in basket B. One is done for you



হেল্প-বক্স দেয়ার আর নেমস্ অফ্ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। নাউ রাইট দ্য নেমস্ অফ্ ভেজিটেবলস্ ইন বাস্কেট অ্যান্ড দ্য নেমস অফ সাম ফ্রুটস ইন বাস্কেট 'বি'। ওয়ান ইজ ডান ফর ইউ) - সাহায্যকারী খোপে কিছু ফল এবং শাক-সবজি নাম আছে। এখন A ঝুড়িতে শাক-সবজি এবং B ঝুড়িতে ফলগুলির নাম লেখো। একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে‌

Help-Box

apple, guava, cabbage, lemon, banana, potato, orange, peas, grapes, brinjal, onion, tomato,mango, litchi,


Ans. 

Basket A (বাসকেট-এ)–ঝুড়ি-এ।

★★★★★★★

vegetables (ভেজট্যাবলস্) - শাক-সবজি।

cabbage (ক্যাবেজ)- বাঁধাকপি।

potato (পটেটো) -আলু।

peas (পীজ)—কড়াইশুঁটি।

brinjal (ব্রিনজাল)—বেগুন।

onion (অনিয়্যান)—পেঁয়াজ।



Basket B (বাসকেট বি)—ঝুড়ি-বি

★★★★★★★★

fruits (ফুটস)-ফল-ফলাদি।

apple (অ্যাপেল) আপেল।

guava (গোয়াভা) - পেয়ারা

lemon (লেমন) —–লেবু।

banana (ব্যানানা) কলা।

orange (অরেঞ্জ)—কমলালেবু।

grapes (গ্রেপস) – আঙুর।

mango (ম্যাংগো)-আম।

litchi (লিচি)—লিচু।



• Let's talk... (লেট’স্টক) – এসো কথা বলি....

• Ask your friend which fruits and vegetables he/she likes. (আস্ক ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস্ হি/শি লাইকস্)–তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো সে (পুঃ/স্ত্রী) কোন্ কোন্ ফল ও শাক-সবজি ভালোবাসে।

● Tell your friend which fruits and vegetables you like. (টেল ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক) – তোমার বন্ধুকে বল তুমি কোন্ কোন্ ফল এবং শাক-সবজি পছন্দ করো।

যেমন— I like banana and grapes in fruits and potato and cabbage in vegetables. (আই লাইক ব্যানান অ্যান্ড গ্রেপস ইন ফ্রুটস অ্যান্ড পটেটো অ্যান্ট ক্যাবেজ ইন ভেজিটেবলস)

আমি ফলের মধ্যে কলা আর আঙুর এবং শাক-সবজির মধ্যে আলু এবং বাঁধাকপি পছন্দ করি।


◆ Which vegetables do you like to have in winter? (হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার?)—তুমি শীতকালে কোন্ কোন্ শাক-সব্জি খেতে ভালোবাস ?

যেমন—I like to have cabbage and peas in winter. (আই লাইক টু হ্যাভ ক্যাবেজ অ্যান্ড পিজ ইন উইন্টার)-আমি

শীতকালে বাঁধাকপি ও কড়াইশুঁটি খেতে ভালোবাস।

◆ Which fruits do you like to have in summer? (হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার)—তুমি গরমকালে কোন কোন ফল খেতে ভালোবাস ?

যেমন— I like to have mango and litchi in summer. (আই লাইক টু হ্যাভ ম্যাংগো অ্যান্ড লিচিইন সামার)-আমি

গরমকালে আম ও লিচু খেতে ভালোবাসি।

■ Word-notes (শব্দার্থ) : ask (আস্ক) – জিজ্ঞাসা করা। friend (ফ্রেন্ড) – বন্ধু। which fruits (হুইচ ফ্রুটস্)

কোন্ ফল। which fruits and vegetables (হুইচ্ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস্)— কোন্ কোন্ ফল এবং শাক-সবজি like (লাইক)~পছন্দ করা বা ভালোবাস। tell (টেল)—বলা। tell your friend (টেল ইওর ফ্রেন্ড) – তোমার বন্ধুকে বলো। do you like to have (ডুই ইউ লাইক টু হ্যাভ্) - কী খেতে ভালোবাস। summer (সামার) --- গরম বা গ্রীষ্মকাল।

winter (উইন্টার)--শীতকাল।

 in summer (ইন সামার) - গরমকালে।



      Activity 5 (অ্যাকটিভিটি ফাইভ) – কর্মশীলতা-পাঁচ

Some words are missing in the picture-story. Let's use words from the help box and complete

the story -(সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার-স্টোরি। লেট্স ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেন বক্স অ্যান্ড কমপ্লিট স্য স্টোরি)—ছবির গল্পে কতকগুলি শব্দ বাদ গেছে। এসো সাহায্যকারী খোপ থেকে শব্দগুলি ব্যবহার করে গল্পটি সম্পূর্ণ করি।◆ Word-notes (শব্দার্থ) : some words (সাম ওয়ার্ডস) – কতকগুলি শব্দ। missing (মিসিং) বাদ যাওয়া।

 picture-story (পিকচার-স্টোরি) – ছবিতে-গল্প। use (ইউজ)-ব্যবহার করা। from the help box (ফ্রম দ্য হেল বক্স)—সাহায্যকারী খোপ থেকে। complete (কমপ্লিট) – সম্পূর্ণ করা। story (স্টোরি)—গল্প।


.

.

The girl 🧜  went for a walk. She saw a big  মেঘের ছবি cloud. বৃষ্টি পড়ার ছবি Rain fell heavily. But she had an ⛱️ umbrella.

" দ্য গার্ল ওয়েন্ট ফর অ্যা ওয়াক। শিস অ্যা বিগ ক্লাউড। রেন ফেল হেভিলি। বাট শি হ্যাড অ্যান আমব্রেলা)।

• Word-notes (শব্দার্থ) go (গো) যাওয়া। went (ওয়েন্ট) – গিয়েছিল। girl (গার্ল) – বালিকা। walk (ওয়াক)- হাঁটা বা বেড়ানো। see (সী) - দেখা। saw (স) — দেখেছিল। big (বিগ) বড়ো বা বিরাট। cloud (ক্লাউড)-মেঘ। rain (রেন) – বৃষ্টি। fall (ফল) – পড়া। fell (ফেল) - পড়েছিল। heavily (হেভিলি)—প্রচণ্ড জোরে বা মুষলধারে। had (হ্যাড) – ছিল। umbrella (আমব্রেলা) – ছাতা।

◆ মেয়েটি বেড়াতে গিয়েছিল। সে এক বিরাট মেঘ দেখেছিল। মুলধারে বৃষ্টি পড়ছিল। কিন্তু তার একটি ছাতা ছিল।

Help Box (সাহায্যকারী খোপ) rain, cloud, girl, umbrella



        My House

(মাই হাউস) আমার বাড়ি।

Activity-6 (অ্যাকটিভিটি-সিক্স) – কর্মশীলতা-ছয়

A. Let's look at the picture and match column A with column B : (লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম ‘এ’উইথ কলাম 'বি’) – এসো ছবিটি দেখে A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাই।

Ans.

               A           >         B

1. There is a cat  > hanging from the ceiling.

2. There is a table > at the corner of the room.

3. There are books > beside the table.

4. There is a fan > hanging on the wall.

5. There is a calendar > hanging on the wall.

6. There is a chair > under the bed.


◆ Word-notes (শব্দার্থ) : Under (আন্ডার)-নীচে। bed (বেড) বিছানা। under the bed (আন্ডার দ্য

(Am) - বিছানার নীচে। corner (কর্নার)–কোণ। room (রুম)-ঘর। the corner of the room (দ্য কর্নার অফ দ্য ধারের কোণে। on the table (অন দ্য টেবল)—টেবিলের উপর। hang (হ্যাং) – ঝোলানো। hanging (হ্যাংগিং)-ঝুলে আছে বা ঝুলন্ত অবস্থা। ceiling (সিলিং) - ছাদের নীচের পিঠ । hanging from the ceiling (হ্যাগিং ফ্রম দ্য সিলিং)—ছাদের নীচের পিঠে ঝোলানো। wall (ওয়াল) – দেওয়াল। hanging on the wall (হ্যাংগিং অন দ্য ওয়াল)--দেওয়ালে ঝুলে আছে।

Ans. 1. There is a cat under the bed. (দেয়ার ইজ অ্যা ক্যাট আন্ডার দ্য বেড।) - বিছানার নীচে একটি বিড়াল আছে।

2. There is a table at the corner of the room. (দেয়ার ইজ অ্যা টেবল অ্যাট দ্য কর্ণার অফ দ্য রুম।) - ঘরের কোণে একটি টেবিল আছে।

3. There are books on the table. (দেয়ার আর বুকস অন দ্য টেবল) – টেবিলের উপর বইগুলো রয়েছে।

4. There is a fan hanging from the ceiling. (দেয়ার ইজ অ্যা ফ্যান হ্যাংগিং ফ্রম দ্য সিলিং) ছাদের নীচের পীঠে একটি পাখা ঝুলছে।

5. There is a calnder hanging on the wall. (দেয়ার ইজ অ্যা ক্যালেন্ডার হ্যাংগিং অন দ্য ওয়াল।) — দেয়ালে একটি ক্যালেন্ডার ঝুলছে।

6. There is a chair beside the table. (দেয়ার ইজ অ্যা চেয়ার বিসাইড দ্য টেবল।)-টেবিলের পাশে একটি চেয়ার রয়েছে।

B. Look at the picture on page 4 and complete the following sentences: (লুক অ্যাট দ্য পিকচার অন পেজ ফোর অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেনটেনসেস) –৪ নং পৃষ্ঠার ছবিটির দিকে তাকাও এবং দেখে বাক্যগুলি সম্পূর্ণ করো।

1. There is a curtain hanging on the window. (দেয়ার ইজ অ্যা কার্টেন হ্যাংগিং অন দ্য উইনডো)— জানলার উপর একটি পর্দা ঝুলে আছে।

2. There are some pillows on the bed. (দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড) বিছানার উপর কয়েকটা বালিশ আছে।

3. There is a shirt on the backrest of the chair. (দেয়ার ইজ অ্যা শার্ট অন দ্য চেয়ার) – চেয়ারের হেলানের উপর একটি জামা আছে।

4. There is a cat on the mat (দেয়ার ইজ অ্যা ক্যাট অন দ্য ম্যাট) মাদুরের উপর একটি বিড়াল আছে।


◆ Word-notes (শব্দার্থ): curtain (কার্টেন) – পর্দা। window (উইনডো)–জানালা। pillow (পিলো)—বালিশ। backrest (ব্যাকরেস্ট)- চেয়ারের পিছনের হেলান।


Let's talk... (লেটস্ টক্...) এসো কথা বলি :

C. Let's tell the class what we see in the classroom. We may begin like this: (লেট'স টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। উই মে বিগিন লাইক দিস) – এসো শ্রেণিতে বলি শ্রেণিকক্ষে আমরা কী কী দেখি। এইভাবে আমরা শুরু করতে পারি।

Ans. There is a blackboard hanging on the wall. There is a table and a chair in the classroom. There is a duster on the table. There are six high benches and six seat benches in the classroom. There is a fan hanging from the ceiling. (দেয়ার ইজ অ্যা ব্ল্যাকবোর্ড অন দ্য ওয়াল। দেয়ার ইজ অ্যা টেবল অ্যান্ড অ্যা চেয়ার ইন দ্য ক্লাসরুম। দেয়ার ইজ অ্যা ডাস্টার অন দ্য টেবল। দেয়ার আর সিক্‌স হাই বেচেস অ্যান্ড সিকস্ সিট বেনচেস ইন দ্য ক্লাসরুম। দেয়ার ইজ অ্যা ফ্যান হ্যাংগিং ফ্রম দ্য সিলিং।)

◆  দেওয়ালে একটি ব্ল্যাকবোর্ড ঝোলানো আছে। শ্রেণিকক্ষে একটি টেবিল এবং একটি চেয়ার আছে। টেবিলের উপর একটি ডাস্টার আছে। ক্লাসরুমে ছটি উঁচু বেঞ্চ এবং ছটি বসার বেঞ্চ আছে। ছাদের নীচের থেকে একটি পাখা ঝুলে আছে।


Let's do ....(লেট'স ডু... - এসো কাজ করি.....

         Activity-7 (অ্যাকটিভিটি-সেভেন)—কর্মশীলতা-সাত

Let's fill in the blanks with am, is or are (লেট'স ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাম, ইজ অর আর) - এসো am,is অথবা are দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করি।

I am Mou, I am a girl. Ramen is my brother. Riya is my sister. They are elder to me.

◆Word-notes (শব্দার্থ) girl (খাল) বালিকা। brother (ব্রাদার) ভাই। my (মাই) -আমার। sister (সিস্টার)–বোন। elder (এল্ডার) – বয়সে বড়ো। to me (টু মি) – আমার চেয়ে।

—আমি (হই) মৌ। আমি (হই) একটি মেয়ে। রমেন (হয়) আমার ভাই । রিয়া (হয়) আমার বোন। তারা (হল) আমার থেকে বড়ো।


          Activity-8 (অ্যাকটিভিটি-এইট) - কশিীলতা-আট

• Let's fill in the blanks by using this' and 'these' (প্লেট'স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং "দিস' অ্যান্ড 'নিজ') - এসো this এবং these ব্যবহার করে শূন্যস্থান গুলি পূরণ করি।

* জেনে রাখো ঃ একটি বোঝাতে this এবং একের বেশি বোঝাতে these ব্যবহার করা হয়। this বোঝাতে verb, is এবং these বোঝাতে verb, are হয়।

(1) This is a cat

(দিজ ইজ অ্যা ক্যাট)

—এই হয় একটি বিড়াল ।

(2) This is a flower

(দিস ইজ অ্যা ফ্লাওয়ার)

—এই হয় একটি ফুল।

(3) These are birds

(দিজ আর বার্ডস).

—এইগুলি হল পাখি ।

(4) These are ants

(দিজ আর অ্যান্টস)

—এইগুলি হল পিঁপড়ে।

(5) These are children

(দিজ আর চিলড্রেন)

—এইগুলো হল ছেলেমেয়ে

and these are dogs.

(অ্যান্ড নিজ আর ডগস)

—এবং এইগুলি হল কুকুর।

and these are leaves.

(অ্যান্ড দিজ আর লিভস)

-এবং এইগুলি হল পাতা।

and this is an owl.

(অ্যান্ড দিস ইজ অ্যান আউল)

-এবং এই একটি পেঁচা।

and this is a butterfly.

(অ্যান্ড দিস ইজ অ্যা বাটারফ্লাই)

-এবং এই হয় একটি প্রজাপতি।

and this is an old man.

(অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান)

–এবং এই হয় একজন বৃদ্ধ লোক ।

* জেনে রাখো : ইংরেজি বর্ণমালায় ২৬টি বর্ণ আছে। এই ২৬টি বর্ণের মধ্যে aeio, u হলো vowel (ভাওয়েল) বা স্বরবর্ণ। বাকি ২১টি হলো consonant (কনসোন্যান্ট) বা ব্যঞ্চনবর্ণ। যে সব শব্দের আগে consonant (কনসোন্যান্ট) বা ব্যঞ্জনবর্ণ থাকে সেক্ষেত্রে একটি বোঝাতে তাদের আগে a বসে। যেমন: a cat-একটি বিড়াল। a dog - একটি কুকুর ইত্যাদি। আর যে সব শব্দের আগে vowel (ভাওয়েল) বা স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে একটি বোঝাতে তাদের আগে an বসে। যেমন: an ant একটি পিপড়ে। an owl-একটি পেঁচা ইত্যাদি।

বাংলায় যাকে বচন বলে ইংরেজিতে তাকে number (নাম্বার) বলে। ইংরেজিতে number দুই প্রকার।

boy (বয়) একটি বালক -

1. Singular (সিংগিউলার) - একবচন। Plural (প্লুরাল) – বহুবচন। boy, book, king, girl -এই noun-একবচন বা singular number. ওইসব noun-এর শেষে সাধারণত যোগ করে plural বা বহুবচন করা হয়। যেমন-

- boys (বয়েজ) - বালকেরা। book (বুক)—একটি বই books (বুক্‌স) — বইগুলি ।

King (কিং)-একজন রাজা - kings (কিংস্) - রাজারা। girl (গার্ল)-একটি বালিকা - girls (গারস) - বালিকারা।

এছাড়াও নানাভাবে noun-এর plural হয়। যেমন- child (চাইল্ড)-শিশ (singular), children (plural)। man (ম্যান) মানুষ (singular), men (মেন) - মানুষেরা (plural) ইত্যাদি।

     Activity-9 (অ্যাকটিভিটি-নাইন) – কর্মশীলতা-নয়

◆ Let's fill in the blanks with 'that' and 'those' (লেট'স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ 'দ্যাট' অ্যান্ড‘দোজ')–এসো that এবং those দিয়ে শূন্যস্থানগুলি পুরণ করি।

* মনে রেখো ঃ একটি বোঝাতে that এবং একের বেশি বোঝাতে those ব্যবহার করা হয়।

1. That is a boy and those are girls. (দ্যাট ইজ অ্যা বয় অ্যান্ড দোজ আর গার্লস) – ওই একটি বালক এবং ওরা (হল) মেয়ে (রা)।

2. That is a tree and those are fruits. (দ্যাট ইজ অ্যা ট্রি অ্যান্ড সোজ আর ফুটস) এই একটি গাছ এবং ওই গুলি

(হল) ফল।

3. That is a pond and those are ducks. (দ্যাট ইজ অ্যা পনড্ অ্যান্ড দোজ আর ডাকস্) ওই একটি পুকুর এবং ওইগুলি (হল) হাঁস।

4. Those are wickets and that is a cricket ball. (দোজ আর উইকেট্স অ্যান্ড দ্যাট ইজ অ্যা ক্রিকেট বল) ওইগুলি (হল) উইকেট এবং ওই একটি ক্রিকেট বল ।

5. Those are hills and that is a river. (দোজ আর হিল্স অ্যান্ড দ্যাট ইজ অ্যা রিভার) ওইগুলি (হল) পাহাড় এবং ওই একটি নদী।


        Activity 10 (a) (অ্যাকটিভিটি-টেন(এ)) – কর্মশীলতা-দশ (এ)

Draw this picture by joining the numbers. Label the various parts of the body. You can use the help box (ড্র পিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বারস। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স :)—সংখ্যাগুলি যুক্ত করে এই ছবিটি আঁকো। শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করো। তুমি সাহায্যকারী খোপ ব্যবহার করতে পার।

Help Box সাহায্যকারী খোপ) ঃ

head (হেড)—মাথা। fingers (ফিঙ্গারস)—হাতের আঙুল। tose (টোজ)-পায়ের

আঙুল। throat (থ্রোট) - গলা। eye (আই)--চোখ। hair (হেয়ার) -- চুল। leg (লেগ)- পা। foot (ফুট) – পায়ের পাতা। knee (নী) - হাঁটু। cheek (চিক)-গাল।

Activity-10(b) (অ্যাকটিভিটি-টেন(বি))—কর্মশীলতা-দশ(বি)

• Let's fill in the boxes : (লেট'স ফিল ইন দ্য বক্সেস) – এসো খোপগুলি পূরণ করি :

Ans. নীচের  উত্তরগুলো দেখে দেখে ছকে বসিয়ে নিন।


Down (ডাউন)-উপর-নীচ

[1] > hand

[3] > lips

[4] >  eye 

[5] > wrist

[8] > head


Across (অ্যাকশ ) — পাশাপাশি

[2] > nose

[6] > ear

[7] > toooth


• Let's talk (লেট'স টক্) – এসো কথা বলি।

Ask your friend : (আস্ক ইওর ফ্রেন্ড)

তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো :

• What do you do with your eyes? (হোয়াট ডু ইউ ডু উইথ ইওর আইজ ?)—তুমি তোমার চোখ দিয়ে কী করো?

Ans. I see with my eyes.(আই সী উইথ মাই আইজ) –আমি আমার চোখ দিয়ে দেখি ।


◆  What do you do with your ears? (হোয়াট ডু ইউ ডু উইথ ইন্ডর ইয়্যারস । ) - তুমি তোমার কান দিয়ে কী করো?

Ans. I hear with my ears. (আই হিয়ার উইথ মাই ইয়ারস) - আমি আমার কান দিয়ে শুনি।


◆  What do you do with your nose? (হোয়াট ডু ইউ ডু উইথ ইওর নোজ ?) - তুমি তোমার নাক দিয়ে কী করো?

Ans. 1 smell with my nose. (আই স্মেল উইথ মাই নোজ)—আমি আমার নাক দিয়ে গল্প শুঁকি।

◆  What do you do with your legs? (হোয়াট ডু ইউ ডু উইথ ইওর লেগস ?) - তুমি তোমার পা দিয়ে কী করো?

Ans. I walk with my legs. (আই ওয়াক উইথ মাই লেগস) — আমি আমার পা দিয়ে হাঁটি।


◆ What do you do with your tongue? (হোয়াট ডু উই ডু উইথ ইওর টাং?) – তুমি তোমার জিভ দিয়ে কী করো?

Ans. I taste with my tongue. (আই টেস্ট উইথ মাই টাং) – আমি আমার জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি


◆ What do you do with your hands? (হোয়াট ডু ইউ ডু উইথ ইওর হ্যান্ডস ?) - তুমি তোমার হাত দিয়ে কী করো?

Ans. I work with my hands. (আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস) -আমি আমার হাত দিয়ে কাজ করি।


◆ Let's do... (লেটস্ ড) – এসো কাজ করি...


       Activity 11 (অ্যাকটিভিটি ইলেভেন) কর্মশীলতা এগারো

Let's count and write: (লে’সে কাউন্ট অ্যান্ড রাইট :) – এসো গুনে লিখি :

A dog has four legs. It has one tail. It has one mouth and two ears. I love dogs. (অ্যা ডগ্‌ হ্যাজ ফোর লেগস্ । ইট হ্যাজ ওয়ার্ন টেইল। ইট হ্যাজ ওয়ান মাউথ অ্যানড টু ইয়ারস্। আই লাভ্ড।) —একটি কুকুরের চারটি পা আছে। এর একটি লেজ আছে। এর একটি মুখ এবং দুটি কান আছে। আমি কুকুর ভালোবাসি।



Activity-12 (অ্যাকটিভিটি-টুয়েলভ) – কর্মশীলতা-বারো।


Let's choose the names of the animals correctly from the help box and fill in the blanks:

(লেট'স চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাংকস্ ) – এসো সাহায্যকারী খোপ থেকে সঠিকভাবে প্রাণীদের নাম বেছে নিয়ে শূণ্যস্থানগুলি পূরণ করি ঃ

Help Box (হেল্প বকস্: ) — সাহায্যকারী খোপ dog, cat , cow,  horse


◆ Who am I? ( অ্যাম আই ?) – আমি কে?


1. I give milk. I have a long tail. I have horns. I am a cow.

. (আই গিভ মিল্ক। আই হ্যাভ অ্যা লং টেল। আই হ্যাভ হরনস। আই অ্যাম অ্যা কাউ।) — আমি দুধ দিই। আমার একটি লম্বা লেজ আছে। আমার শিং আছে। আমি একটি গোরু।


2.1 guard your house. I eat meat. I wag my tail. I am a dog. (আই গার্ড ইওর হাউস। আই ইট মিট। আই

ওয়াগ মাই টেল। আই অ্যাম অ্যা ডগ।)- আমি তোমার বাড়ি পাহারা দিই। আমি মাংস খাই। আমি আমার লেজ নাড়ি। আমি একটি কুকুর।

3. I have a tail.I eat fish. I drink milk. I am a cat (আই হ্যাভ অ্যা টেল। আই ইট ফিশ। আই ড্রিংক মিষ্ট। আই অ্যাম অ্যা ক্যাট।)--আমার একটি লেজ আছে। আমি মাছ খাই। আমি দুধ পান করি। আমি একটি বিড়াল।

4. I have a tail. I eat grass. I can run fast. I am a horse. (আই হ্যাভ অ্যা টেল। আই ইট গ্রাস। আই ক্যান রান ফাস্ট। আই অ্যাম অ্যা হর্স) -আমার একটি লেজ আছে। আমি ঘাস খাই। আমি দ্রুত দৌড়াতে পারি। আমি একটি ঘোড়া।

■ Word-notes (শব্দার্থ) : horns (হর্নস) - শিংগুলি। guard (গার্ড) - পাহারা। drink (ড্রিঙ্ক)- পান করা। long (লং)-লম্বা। way (ওয়েজ)-নাড়া দেওয়া।


        Activity-13(a) (অ্যাকটিভিটি-থার্টিন (এ)-কর্মশীলতা তেরো (এ)

•• Let's write the names of the appropriate months in the vacant compartments: (লেট'স রাইট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানথস ইন দ্য ভ্যাকান্ট কমপার্টমেন্ট) – এসো খালি কামরাগুলিতে যথাযথ মাসের নাম লিখি।



(appropriate (অ্যাপ্রোপিয়েট ) --- যথাযথ। vacant (ভ্যাক্সন্ট) --- খালি / শূন্য। compartments (কমপার্টমেন্টস্)—কামরাগুলি।

January (জানুয়ারি), February (ফেব্রুয়ারি), March (মার্চ), April (এপ্রিল), May (মে), June (জুন), July (জুলাই), August (আগস্ট), September (সেপ্টেম্বর), October (অক্টোবর), November (নভেম্বর), December (ডিসেম্বর)।


      Activity-13(b) (অ্যাকটিভিটি-থার্টিন-(বি)—কর্মশীলতা-তেরো (বি)

Place the names of the months according to the number of days in each. One is done for you : (প্লেস দ্য নেমস অফ্ দ্য মানথস্ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ্ ডেজ ইন ইচ। ওয়ান ইজ ডান ফর ইউ)- প্রত্যেকটি দিনের সংখ্যা অনুযায়ী মাসের নামগুলি বসাও। একটি তোমাদের জন্য করা হয়েছে:



28 or 29 days > February

30 days > April, June, September, November.

31 days > January, March, May, July,

August, October, December


       Activity-14(b) (অ্যাকটিভিটি-ফর্টিন(এ) –কর্মশীলতা -চোদ্দো (এ)

• Let's underline the right answer (লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যানসার) – এসো সঠিক উত্তরের নীচে দাগ দিই :

• জেনে রাখো : Use of have/has have এবং has-এর ব্যবহার।

‘have' ও 'Has' Present tense বা বর্তমান কালে ব্যবহৃত হয়। 1st Person, 2nd Person এবং 3rd Person. (plural) form-এর ক্ষেত্রে অর্থাৎ I, we, you, they - ইত্যাদি singular এবং plural pronoun -এর পর 'Have' verb বসে।

আবার plural noun-এর পরেও ‘Have” verb বসে। যেমন— Boys have; Men have. কিন্তু 3rd Person Singu lar Pronoun (He/ She/If/This) এবং Noun এর (Boy Man/Rahul / Bird etc.) ক্ষেত্রে 'Has' ব্যবহৃত হয়। যেমন-

Rahul has a bat.

(1) I [have/has] a pet dog.

Ans. I have a pet dog. আমার একটি পোষা কুকুর আছে।

(2) You [have/has] a nice pen.

Ans. You have a nice pen. - তোমার একটি সুন্দর কলম আছে।

(3) Ravi [have/has] a cricket bat.

Ans. Ravi has a criket bat. রবির একটি ক্রিকেট খেলার ব্যাট আছে।

(4) A butterfly [have/has]wings.-

Ans. A butterfly has wings. একটি প্রজাপতির পাখা আছে।

(5) An elephant [have/has] a trunk. Ans. An elephant has a trunk. - হাতির একটি শুঁড় আছে।


        Activity-14(b) অ্যাকটিভিটি)-ফটিন(বি) কর্মশীলতা- চোদ্দো (বি)

• Let's fill in the blanks with 'has' or 'have' (লেট'স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ আর হ্যাভ) - এসো has অথবা have বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করি।

(1) He has a red pencil.(হি হ্যাজ অ্যা রেড স্পেনসিল)— তার একটি লাল পেনসিল আছে।

(2) We have a house. (উই হ্যাভ অ্যা হাউস) আমাদের একটি বাড়ি আছে।

(3) Tanushri has a blue frock. (তনুশ্রী হ্যাজ অ্যা ব্লু ফক)- তনুশ্রীর একটি নীল রঙের ফ্রক আছে।

(4) Birds have wings. (বার্ডস হ্যাভ উইংস) - পাখির ডানা আছে।

(5) A lizard has a tail. (অ্যা লিজার্ড হ্যাভ অ্যা টেল)—টিকটিকির একটি লেজ আছে।


      Activity- 15 (অ্যাকটিভিটি-ফিফটিন) — কর্মশীলতা-পনেরো

Write the names of the six seasons of West Bengal in the blank circles. Two are done for you. (রাইট দ্য নেমস্ অফ দ্য সিক্স সীজনস অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কলস। টু আর ডান ফর ইউ) – পশ্চিমবঙ্গের ছটি ঋতুর নাম ফাঁকা জায়গায় লেখো। দুটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে।


Seasons (সীজনস) ঋতুসমূহ

★★★★★★★★

Spring (স্প্রিং) বসন্তকাল

Winter (উইন্ট্যার) শীতকাল

summer (সামার) গ্রীষ্মকাল

Rainy (রেনি) বর্ষাকাল


Late autumn (লেটঅ্যাট্যাম) হেমন্তকাল

Early Autumn (আরলি অ্যাট্যাম) শরৎকাল




      Activity-16 (অ্যাকটিভিটি-সিক্সটিন)-কর্মশীলতা-ষোলো।

Let's choose the right groups of words from the help-box and write them in the given spaces. (লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প-বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভন স্পেসেস্)–এসো সাহায্যকারী খোপ থেকে সঠিক শব্দগুচ্ছগুলি বেছে নিয়ে ফাঁকা জায়গায় লিখি।

(Help Box (হেলপ বকস্) – সাহায্যকারী খোপঃ in the morning. in the afternoon, in the evening. at noon at night



■ When do you (হোয়েন ডু ইউ)—কখন তুমি-

- See the sunrise? (সী দ্য সানরাইজ) –সূর্য ওঠা দেখ?

: in the morning. (ইন দ্য মর্নিং)—সকালে।


- See the moon? ( সী দ‍্যা সানরাইজ)-চাঁদ দেখ?

: at night. (অ্যাট নাইট)—রাতে।


- See the sunset ? (সী দ্য সানসেট) –সূর্য অস্ত দেখ ?

: in the evening. (ইন দ্য ইভনিং) –সন্ধ্যায়।


- go to sleep? (গো টু স্লিপ) – ঘুমোতে যাও ?

: at night (অ্যাট নাইট)—রাত্রে।

- go to school? (গো টু স্কুল) স্কুলে যাও ?

: in the morning.(ইন দ্য মর্নিং)—সকালে।

- eat lunch? (ইট লানচ্ ?) - দুপুরের খাবার খাও?

: at noon (অ্যাট নুন)—দুপুরে।

- see the stars? (সী দ্য স্টারস ?) নক্ষত্র দেখ ?

: at night (অ্যাট নাইট)—রাতে।


- go to play? (গোঢ় প্লে?) - খেলতে যাও ?

: in the afternoon (ইন দ্য আফটারনুন) - বিকেলে।



অর্থাৎ এইভাবে পড়ে উত্তর লিখতে হবে যেমন: 

When do you go to sleep? - তুমি কখন শুতে যাও ? Ans. I go to sleep at night.

When do you go to play ? - কখন তুমি খেলতে যাও ? Ans. I go to play in the afternoon.



   Activity-17 (অ্যাকটিভিটি সেভেনটিন) - কামশীলতা-সতেরো

(অ্যাকটিভিটি-সেভেনটিন)-

— ইংরেজি সাল অনুযায়ী প্রতি মাসে এটি করে সপ্তাহ এবং সমগ্র বছরে (12 মাস) মোট 52 সপ্তাহ থাকে। প্রতি সপ্তাহের শুরু।হয় রবিবার থেকে এবং শেষ হয় শনিবারে।


■ Fill in the empty spaces correctly. One is done for you : (ফিল ইন দ্য এমটি স্পেসেস কারেক্টলি। ওয়ান ইজ্ ডান ফর ইউ)— খালি জায়গাগুলি সঠিকভাবে পুরণ করো। একটি তোমার জন্য করে দেওয়া আছে।


SUNDAY > MONDAY > TUESDAY > WEDNESDAY > THURSDAY >  FRIDAY > SATURDAY



      Activity-18 (অ্যাকটিভিটি-এইটিন) – কর্মশীলতা-আঠারো

যে-কোনো বাক্য তৈরি করতে গেলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। শব্দগুলো উল্টো পাল্টা বসালে কোনো অর্থ প্রকাশ করবে না। যেমন – She rice daily eats. (x) ইহা বাক্য নহে, কারণ কোনো প্রকার অর্থ প্রকাশ করছে না। She eats rice daily. (√) ইহা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে।

-

● Let's arrange the words given below and make sentences: (লেট'স অ্যারে দ্য ওয়ার্ডস গিল্ডন বিলো অ্যান্ড মেক সেনটেনসেস ) – এসো নীচে দেওয়া শব্দগুলি সাজিয়ে বাক্যগুলি গঠন করি :

1. Snoopy / dog/pet/ is / my. 

Ans. Snoopy is my pet dog. (খুপি ইজ মাই পেট ডগ) - মুপি আমার পোষা কুকু

2. loves/eat / It/to/ biscuits. 

Ans. It loves to eat biscuits. (ইট লাভস টু ইট বিসটিস)—এটা বিস্কুট খেতে ভালোবাসে।

3.wags/its/tail / It 

Ans. It wags its tail. (ইট ওয়াগস ইটস টেল)-এটা এর লেজ নাড়ে।

4. can / It / fast / run. 

Ans. It can run fast. (ইট ক্যান রান ফাস্ট)—এটা দ্রুত দৌড়াতে পারে।

5. with / It/me/ stays. 

Ans. It stays with me. (ইট স্টেস উইথ মি)—এটা আমার সঙ্গে থাকে।

6. looks/The/Snoopy/doctor/after. Ans. The doctor looks after Snoopy. (দ্য ডক্টর লুকস্ আফটার সুপি)—ডাক্তার সুপির দেখাশুনা করেন।


         Activity 19 (অ্যাকটিভিটি-নাইনটিন)-কর্মশীলতা- উনিশ

Family Tree বা বংশতালিকা আমাদের প্রত্যেকের নিকট খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকায় দেওয়া তথ্যের মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তি সম্বন্ধে পূর্ণাঙ্গ পরিচয় পেয়ে থাকি। সাধারণত Title পদবি ধরে বংশ তালিকা তৈরি করা হয়ে থাকে।

(যেমন: --Tagore Family / Sen Family etc) এবং সাধারণভাবে বোঝানোর জন্য পিতামহ বা প্রপিতামহ/ প্রপিতামহীর থেকে Family Tree শুরু করা হয়ে থাকে। নিম্নে প্রদত্ত Family tree লক্ষ করলেই এটা আমরা বুঝতে পারব।



Sajal Bose         (m)    Surabhi Das

(Engineer,70).     |      (Teacher,61)

         |-----------|----------|--------_----|

Lalit (m) Purnima Dinesh Prabir

Doctor.    Prabir. singer. Doctor,

     (40)        (30)    (26)        (37)

        |-------------------|

Ranty               Mou

(Student)       (Student)



Let's look at the family tree and fill up the boxes with words from the help-box: (লেটস লুক অ্যাটন্য ফ্যামিলি-ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেয়-বক্স) - এসো বংশ তালিকাটি দেখি এবং সাহায্যকারী

খোপ থেকে শব্দগুলি শব্দগুলি দিয়ে খোপগুলি পূরণ করি :

Help Box (হেল্প বস্) –সাহায্যকারী খোপ : mother; I; grand-father, sister, grand-mother. 

[I (আই)—আমি, grand-father (গ্র্যান্ড-ফাদার)-ঠাকুরদা, father (ফাদার) – বাবা, sister (সিস্টার)-বোন, grand-mother (গ্র্যান্ড মাদার ) - ঠাকুমা। ]



       Family Tree বংশ তালিকা

grand-father ------|-----grand-mother

                          father         mother

                               |-------|--------|

                            sister.         [ I ]




             Activity 20 (অ্যাকটিভিটি-টোয়েনটি)-কর্মশীলতা-কুড়ি

আমাদের চারপাশে আমরা বিভিন্ন রঙের সমাহার দেখতে পাই। এদের মধ্যে কতকগুলিকে আমরা পরিষ্কার বুঝতে পারি, আবার কতকগুলি বুঝতে অসুবিধা হয়ে থাকে। আকাশের দিকে লক্ষ করলে গাঢ় নীল বা সাদা বা কখনো কখনো কালো রং লক্ষ করা যায়। অন্যদিকে রামধনুর দিকে দীর্ঘক্ষণ তাকিয়েও আমরা হলুদ, কমলা ও নীলচে আভা ছাড়া কিছু দেখতে পাই না।

অতএব প্রতিটি বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে তবেই আমরা এর বর্ণ বুঝতে পারি। আমাদের পরিচিত রংগুলি (Black/ Yellow/ Red/Orange / Blue / Green / White etc.) ছাড়াও আরও বিভিন্ন রং আমরা দেখতে পাই, যেমন – Violet' (বেগুনি), Purple (রক্তিম), Indigo (নীল), Grey (ধূসর) etc.


 ◆ Let's fill in the blanks with the words given below: (লেট’স্ ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ দ্য ওয়ার্ডস গিভন বিলো) – এসো নীচের দেওয়া শব্দগুলি নিয়ে ফাঁকা জায়গাগুলি পুরণ করি :

red

black

green

brown

blue

(red (রেড)-লাল, black (ব্ল্যাক) -- কালো, green (গ্রিন ) – সবুজ, brown (ব্রাউন) -- বাদামি, blue (হু) – নীল ||

1. The grass is green (দ্য গ্রাস ইউ গ্রিন)—ঘাস হয় সবুজ।

2. The sky is blue. (দ্য স্কাই ইজ ব্লু)- আকাশ হয় নীল।

3. The dog has brown eyes. (দ্য ডগ হ্যাজ ব্রাউন আইজ) – কুকুরের বাদামি রঙের চোখ আছে।

4. The umbrella is black. (দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক) ছাতাটি হয় কালো।

5. The rose is red. (দ্য রোজ ইজ রেড) – গোলাপটি হয় লাল।

Activity-21 (অ্যাকটিভিটি-টোয়েনটি ওয়ান) — কর্মশীলতা- -একুশ

• Let's count and write in words : (লেট'স কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস) – এসো গুনি এবং কথায় লিখি:


ten little fingers (টেন লিটল ফিংগারস)—দশটি ছোটো হাতের আঙুল ।

 thirteen bananas (থার্টিন ব্যানানাজ) – তেরোটি কলা।

 nineteen potatoes (নাইনটিন পটেটোজ)— উনিশটি আলু।

It's rhyme time (ইট'স রাইম টাইম)— এখন কবিতা পড়ার সময় ।


Stanza-1(প্রথম স্তবক)

Eight little fingers standing up tall,

Two little ears to hear mummy call;

One little nose that I can blow,

Ten little toes all in a row.

উচ্চারণ : এইট লিটল ফিংগারস স্ট্যান্ডিং আপ টল, টু লিটল ইয়্যারস টু হিয়্যার মামি কল;

ওয়ান লিটল নোজ দ্যাট আই ক্যান ব্রো,

টেন লিটল টোজ অল ইন অ্যান রো।


◆ Word-notes (শব্দার্থ): eight little fingers - (এইট লিটল ফিংগারস) - আটটি হাতের ছোটো আঙুল।

standing up (স্ট্যাডিং আপ) – খাড়া হয়ে দাঁড়াচ্ছে। tall (টল)-লম্বা, উঁচু। two little ears- (টু লিটল

ইয়্যারস) – মাটি ছোটো কান bear (হিয়্যার) – শোনা। to hear (ট হিয়্যার) শুনতে। mummy - (মামি) -মা।

call – (কল) – ডাকা। one little nose - (ওয়ান লিটল নোজ)-একটি ছোটো নাক। blow- (ব্লো) বাতাস দেওয়া।

- (দ্যাট অ্যাই ক্যান ব্লো) – যেটা দিয়ে আমি বাতাস দিতে পারি। ten little toes -

দশটি পায়ের ছোটো আঙুল। all – (অল) – সবগুলো। in a row -(ইন অ্যা রো) – পরপর।


বঙ্গানুবাদ : আটটি হাতের ছোটো আঙুল খাড়া হয়ে দাঁড়াতে, ছোটো কান দুটি মায়ের ডাক শুনতে, একটি ছোটো নাক যেটা দিয়ে আমি পারি বাতাস দিতে, দশটি পায়ের ছোটো আঙুল সবগুলো আছে এক সারিতে।

Stanza -2 (দ্বিতীয় স্তবক)

Two little thumbs that wiggle up and down

Two little feet to stamp on the ground;

Hands to clap and eyes to see,

What fun it is to be just me!

উচ্চারণ: টু লিটল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন,

টু লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড;

হ্যান্ডস টু ক্ল্যাপ অ্যান্ড আইজ টু সী

হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মী

◆Word-notes (শব্দার্থ) : thumbs (থামস) - দুটি হাতের বুড়ো আঙুল। wiggle (উইগল) নানাদিকে বা চারপাশে নড়ে। up and down (আপ অ্যান্ড ডাউন) –উপর নীচে। feet (ফিট) – দুটি পায়ের পাতা বা পা। stamp (স্ট্যাম্প)- মাড়ানো বা পা দিয়ে আঘাত করা। to stamp (টু স্ট্যাম্প) – মাড়াতে। on the ground (অন দ্য গ্রাউন্ড) – মাটির উপরে। clap (ক্ল্যাপ)—হাততালি দেওয়া। to clap (টু ক্ল্যাপ) – হাততালি দিতে। see (সী) — দেখা। to see (টু সী) – দেখতে।

what fun (হোয়াট ফান) —কী মজা। to be just me (টু বি জাস্ট মি)— ঠিক আমার মতো হতে।

বঙ্গানুবাদ : দুটো ছোটো হাতের বুড়ো আঙুল যেটা উপরে নীচে চারদিকে নানাভাবে নড়াচড়া করতে, ছোটো পা দুটি মাটির উপর মাড়াতে (আঘাত করতে); হাত দুটি তালি দিতে এবং চোখ দুটি দেখতে, কী মজা এটা ঠিক আমার মতো হতে।

● Let's work together (লেটস ওয়ার্ক টুগেদ্যার) – এসো একত্রে কাজ করি।

Which animal do You like the most? Draw a picture of that animal. Show it to the class. (হুইচ অ্যানিম্যাল ডু ইউ লাইক দ্য মোস্ট? ড্র অ্যা পিকচার অফ দ্যাট অ্যানিম্যাল। শো ইট টু দ্য ক্লাস)--তুমি সবচেয়ে বেশি কোন প্রাণীকে ভালোবাস ?

প্রাণীটির একটি ছবি আঁকো। এটা তোমাদের শ্রেণিতে দেখাও।

উদাহরণ : I like horse the most. — আমি সবচেয়ে বেশি ঘোড়াকে ভালোবাসি।

[তুমি যে প্রাণীকে ভালোবাসো তার নাম লিখেও ছবিটি আঁকতে পার।]

Additional Questions & Answers

• Let's do some more practice- এসো আরও কিছু অভ্যাস করি।

-

1. Fill in the blanks with the appropriate words (উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো):

(a) The ocean water is blue in colour. — মহাসাগরের জলের রং নীল। (b) The snow looks as white as

milk.— বরফ দুধের মতো সাদা। 

(c) The coal is black in colour. - কয়লার রং কালো। 

(d) The moon beam is silver in colour.— চাঁদের কিরণ রূপোলি হয়।

 (e) The lion is yellow in colour. - সিংহ হলুদ রঙের হয়।

2. Fill in the blanks with the appropriate words উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

(a) January comes after December but before February. - জানুয়ারি, ডিসেম্বর মাসের পর কিন্তু ফেব্রুয়ারি মাসের পূর্বে আসে।

(b) August comes before September but after July. - আগস্ট, সেপ্টেম্বর মাসের পূর্বে কিন্তু জুলাই মাসের পর আসে।

(c) Sunday is the first day of the week. It comes after Saturday. - রবিবার সপ্তাহের প্রথম দিন। ইহা শনিবারের পরে আসে।

(d) February is the shortest month of the year and June is the hottest month of the year. – ফেব্রুয়ারি বছরের স্বল্পস্থায়ী মাস এবং জুন উন্নতর মাস।

3. Fill in the blanks with the appropriate words (উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো)।

(a) One book but two books.একটি বই কিন্তু বই দুটি।

(b) One sheep but two sheeps. একটি ভেড়া কিন্তু ভেড়া দুটি।

(c) One photo but five photos. একটি ফটো কিন্তু পাঁচখানা ছবি।

(d) One man but ten men. একজন লোক কিন্তু দশজন লোকেরা।

(e) One ox but ten oxen.একটি ষাঁড় কিন্তু দশটি ষাঁড়।


4. Arrange the jumbled letters properly--(অবিন্যস্ত অক্ষরগুলোকে সঠিকভাবে সাজাও)

(a) TOGA-Goat (গোট) – ছাগল।

(b) RIETG - Tiger (টাইগার) – বাঘ

(c) LSHCOO–School (ইস্কুল) - বিদ্যালয়।

(d) TNRIA - Train (ট্রেন)—রেলগাড়ি।

(e) DBRI-Bird (বার্ড) - পাখি।

(f) ENPLA – Plane (প্লেন) - বিমান।

(g) DROA-Road (রোড)-রাস্তা।

(h) SEROH - Horse (স)-ঘোড়া।

(i) LMCAE- Camel (ক্যামেল) উট।

(j) WREAT - Water (ওয়াটার) জল।

(k) PESEH – sheep (সীপ)—ভেড়া।



শেষ