বাক্সিদ্ধি ও বিদ্যাপ্রদ মন্ত্র
বাক্সিদ্ধি ও বিদ্যাপ্রদ মন্ত্র
![]() |
বাক্সিদ্ধি ও বিদ্যাপ্রদ মন্ত্র
মন্ত্ৰ- ১। “ওঁ নমো ভগবতী সরস্বতী বাগ্বাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী বুদ্ধিবৰ্দ্ধিণী
মম বিদ্যাং দেহি দেহি স্বাহা।”
(পরের পৃষ্ঠা দেখুন)
মন্ত্র -২। “ওঁ হ্রীং ঐং হ্রীং সরস্বত্যৈ নমঃ।”
মন্ত্র সিদ্ধি- শুভ সময়ে স্নানান্তে শুদ্ধবস্ত্রে মহাসরস্বতীর চিত্র সামনে রেখে
শ্বেতপুষ্পের মালা পরিয়ে, ধূপ-দীপ জ্বেলে উপরোক্ত দু'টি মন্ত্রের যে কোনও একটি
১,০০,০০০ (একলক্ষ) জপে মন্ত্র সিদ্ধ হয়।
প্রয়োগ — মন্ত্র সিদ্ধির পর প্রতিদিন উপরোক্ত মন্ত্রের যে কোনও একটি ১০,০০০ (দশ হাজার) এক পক্ষকাল জপ করলে, বাক্সিদ্ধি ও সর্ববিদ্যায় পারদর্শী হয়।
শত্রু বশীকারক মহাকালী মন্ত্ৰ
ধ্যান—“ওঁ শূলাব্জপাশাং কুশপদ্মহস্তাং চতুর্ভুজাম্
ধূষানিভাং ত্রিনেত্রাম্।
সিংহাসনস্থাং ধৃত পীতবস্ত্ৰাং,
ধ্যায়েন্মহেশীং হৃদি কালরাত্রিম্।
গায়ত্রী—“ওঁ কালিকায়ৈ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ।”
জপমন্ত্ৰ—“ওঁ ঐং হ্রীং ক্লীং শ্রীং কালীশ্বরী সর্বজন মনোহারিনী সৰ্বসুখ স্তম্ভিনী
সর্বরাজবশঙ্করী সর্বদুষ্টদলনী সর্বস্ত্রীপুরুষাকর্ষিনী বধিশৃঙ্খলাস্ট্রোটয় ক্রোটয় সর্বশত্রুন্
ভঞ্জয় ভঞ্জয় দ্বেপীন নির্দলয় নির্দলয় সর্বান্ স্তম্ভয় স্তম্ভয় মোহনাস্ত্রেন দ্বোপণমুচ্চাটয়
উচ্চাটয় সর্বং বশং কুরু কুরু স্বাহা। দেহি দেহি সর্বং কালরাত্রিকামিনী গণেশ্বর্য্যে
নমঃ।”
মন্ত্র সিদ্ধি – রাত্রিকালে শনিবারে ১২টার পর উক্ত মন্ত্র শুদ্ধবস্ত্রে শুদ্ধাসনে বসে।
রুদ্রাক্ষমালায় মাত্র ১,০০০ (এক হাজার) জপে মন্ত্র সিদ্ধ হয়, এবং মন্ত্র সিদ্ধ হলে শত্রু বশ হয় ও সর্ববিঘ্ন নাশ হয়।
বাক্সিদ্ধি নীল সরস্বতী মন্ত্র
মন্ত্র -“ওঁ হ্রীং ঐং ছং নীল সরস্বতী ফট্ স্বাহা।”
মন্ত্র সিদ্ধি— শুদ্ধাসনে শুদ্ধবস্ত্রে শনিবার অথবা মঙ্গলবার রাত্রে উক্তমন্ত্র ১,০০,০০০ (একলক্ষ) জপে সিদ্ধ হয়। এই জপ একদিনে সম্ভব না হলে কয়েকদিন যাবৎ জপ করে সংখ্যা পূরণ করা যায়।
প্রয়োগ— মন্ত্র সিদ্ধির পর উক্ত মন্ত্র প্রত্যহ ১০৮ বার জপ করলে পক্ষকাল মধ্যে
(পরের পৃষ্ঠা দেখুন
মধ্যে সাধক বাক্সিদ্ধ হয় এবং সর্ববিদ্যায় পারদর্শী হয়।
অলৌকিক শক্তি লাভে ভদ্রকালী মন্ত্ৰ
মন্ত্র – “ওঁ ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং ভৈং ভদ্রকালী ভৈং হ্রীং স্ত্রীং হুং হুং ক্রীং ক্রীং ক্রীং স্বাহা।”
মন্ত্র সিদ্ধি – শনিবার অথবা মঙ্গলবার শুদ্ধবস্ত্রে শুদ্ধাসনে রাত্রি ১২টার পর উত্তরমুখে বসে রুদ্রাক্ষমালায় উক্ত মন্ত্র মাত্র ১০০৮ (এক হাজার আট) বার জপে সিদ্ধ হয়।
প্রয়োগ মন্ত্র সিদ্ধির পর উক্ত মন্ত্র প্রত্যহ ১০৮ বার করে জপ করলে, সাধক অলৌকিক শক্তি লাভের অধিকারী হয়।
কামনা সিদ্ধি তারা মন্ত্র
ধ্যান– “ওঁ দেবী পন্নগভূষিতাম্ হিমরুচিং সীতাংশুশঙ্খপ্রভাং ।
মুক্তারত্বপরীতকণ্ঠবলয়াং রক্তাম্বরাং বিভ্রতী ||
শূলাক্ষাসি গদাধরাং সুরগণৈ বৈকুণ্ঠ মুখ্যৈ।
স্তুতাং নিত্যং লোকত্রয়ৈকরক্ষণপরা
তারাং ত্রিনেত্রাম্ ভজে ।”
জপমন্ত্র— “ওঁ ঐং হুং তারা ফট্ স্বাহা।”
মন্ত্র সিদ্ধি— শুদ্ধাসনে শুদ্ধবস্ত্রে উত্তরমুখে বসে রুদ্রাক্ষমালায় ১,০০,০০০ (একলক্ষ) জপে মন্ত্র সিদ্ধ হয়।
প্রয়োগ- - প্রয়োজন কালীন যে কামনা করে উক্ত মন্ত্র ১০৮ বার জপ করবে, সেই কামনা সিদ্ধ হবে।
কার্যসিদ্ধি উগ্রতারা মন্ত্র
মন্ত্র – “ওঁ হ্রীং শ্রীং হ্রীং ঐং হুং উগ্রতারে ফট্ স্বাহা।”
মন্ত্র সিদ্ধি – শুদ্ধাসনে শুদ্ধবস্ত্রে
উত্তরমুখে বসে রুদ্রাক্ষমালায় উক্ত মন্ত্র
১,০০,০০০ (একলক্ষ) জপে মন্ত্র সিদ্ধ হয়।
প্রয়োগ— মন্ত্র সিদ্ধির পর যে কার্যের জন্য চিন্তা করে উক্ত সিদ্ধমন্ত্র ১০৮ বার জপ করবে, সেই কার্য সিদ্ধ হবে।
(পরের পৃষ্ঠা দেখুন)
মামলা ও বিবাদে জয় লাভার্থ শ্যামা মন্ত্র
ধ্যান—“ওঁ ত্রৈলোক্যপুজিতপদাম্বুরুহদ্বধীতাং,
কৃষ্ণাঙ্কুভূৎসদৃশরূপধরাং ত্রিনেত্রাম্।
শূলসিশঙ্খ মহতীঃ স্বর্ভুজৈবহন্তী শ্যামা স্মরে,
শবশরীরকৃতাসনস্থাম্।।”
জপ মন্ত্র – “ওঁ শ্রীং হ্রীং ক্রাং ক্রীং ক্রৈং ক্রৌং ক্রঃ সুধারসে শ্যামে কৃষ্ণশাপং
বিমোচয়ামৃতং স্রাবয় স্বাহা।”
প্রয়োগ- শুদ্ধাসনে শুদ্ধবস্ত্রে উত্তরমুখে বসে, ধূপ-দীপ জ্বেলে উক্ত মন্ত্র প্রত্যহ ১০০৮ (এক হাজার আট) জপ করলে, গৃহবিবাদ, আত্মীয় কলহ ও রোগ-ব্যাধি দূর হয়। মামলা-মোকদ্দমায় জয়লাভ হয়।
রাজকার্যে সাফল্য ও বন্দী মুক্তি
ছিন্নমস্তা মন্ত্ৰ
ধ্যান--“ওঁ এনাংকাংশুপরেশভাল ফলকাং বালার্ককোটি প্রভাম্,
জ্বালাবদ্ধমহার্ঘরত্ননিচয়াং কন্দপদপোজ্জ্বলাম্।
শূলাক্ষাং কুশপাশবেণুমূষলাং ভোজাভয়ান্,
বিভ্রতীং ভক্তেষ্টাং ছিন্নমস্তকাং ভগবতী
ধ্যায়েৎ হৃদাজে সদা ৷৷
গায়ত্রী – “ওঁ বিরচন্যৈ বিদ্মহে ছিন্নমস্তায়ৈ ধীমহি তন্নো দেবীঃ প্রচোদয়াৎ।।”
জপ মন্ত্র- “ওঁ হ্রীং শ্রীং হ্রীং ছিন্নমস্তকে ফট্ স্বাহা। ওঁ শ্রীং হ্রীং হ্রীং ঐং
বজ্রবৈরোচনীয়ে হ্রীং হ্রীং ফট্ স্বাহা।”
মন্ত্র সিদ্ধি — স্নানান্তে শুদ্ধবস্ত্রে ও শুদ্ধাসনে উত্তরমুখে বসে ছিন্নমস্তার চিত্র সামনে
রেখে জবার মালা দিয়ে সাজিয়ে, ধূপ-দীপ জ্বেলে ধ্যানান্তে সাধ্যমত উপচারে দেবীর
পূজা করতে হবে। তারপর দশদিনে উপরোক্ত মন্ত্র রুদ্রাক্ষমালায় ১,২৫,০০০ (একলক্ষ
পঁচিশ হাজার) মন্ত্র জপ শেষ করলে মন্ত্রসিদ্ধ হবে। প্রত্যহই দেবীর পূজা করে জপ
করতে হবে।
প্রয়োগ— মন্ত্রসিদ্ধির পর উক্ত সিদ্ধমন্ত্র ১০৮ বার জপ করে রাজকার্যে গেলে, সাফল্য লাভ হয়। এই মন্ত্রের সাহায্যে বন্দীমুক্তিও করা যায়।
তস্তনে বগলামুখী মন্ত্ৰ
ধ্যান– “ও নানারত্ননিবন্ধরভারসনাং পীতাম্বরাম্ ভাগ্যদাং,
বর্ষাস্বমিশশাঙ্ককরমা নয়নাং সিংহাসনস্থাং পরাম্।
সদ্রাগেয়নিমাং মহামণিডিরুদ্ ভাসিভাষী সদা,
দেবেশি বগলামুখী হৃদি ভজে ভক্তেষ্টদাং ভক্তিদাম্ ৷৷”
জপ মন্ত্র – “ওঁ হ্রীং ভগবতি বগলামুখী দেবি সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং
অভয় স্তভয় জিহ্বাং কীলয় কীলয় বুদ্ধিং বিনাশয় বিনাশয় হ্রীং ওঁ স্বাহা।”
প্রয়োগ- স্নানান্তে শুদ্ধ হলুদবর্ণের বস্ত্র পরিধান করে উত্তরমুখে বসে, সম্মুখে দেবী বগলার চিত্র রেখে পীতপুষ্প (চাঁপা অথবা হলদে কল্কে) দ্বারা সাজিয়ে পীতপুষ্প দ্বারা সাধ্যমত উপচারে দেবীর পূজা করতে হবে। তারপর হরিদ্রামালায় উক্ত জপমন্ত্র ১,২৫,০০০ (একলক্ষ পঁচিশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধি হয়।
অতঃপর উক্ত সিদ্ধমন্ত্র শত্রুর কথা মনে চিন্তা করে ১০৮ বার জপ করলে শত্রু স্তম্ভন হয়, কলহ, বিবাদ ও মামলায় জয়লাভ হয়। সাধক দূরের সংবাদ, ভবিষ্যৎ সম্পর্কে সব জ্ঞাত হয়।
স্বপ্নযোগে গুপ্ত সংবাদ জ্ঞাত হবার জন্য
বারাহী মন্ত্র
ধ্যান—ওঁ চন্দ্রার্থচূড়াং বিমলাং ভুজাভ্যাং,
শূলাঙ্কুশৌ শ্যামমুখীং বহতীম্।
সূৰ্য্যাগ্নি চন্দ্ৰীকৃতদৃষ্টিপাতাং
ধ্যায়েস্ হৃদাজে সততং বারাহীম্।।
জপ মন্ত্র – “ওঁ ইং থ্রৌং লং ঐং নমো ভগবতি বার্তাংলি বারাহী দেবতে বরাহমুখি ঐং গ্লৌং ঠঃ : স্বा।”
জপ বিধি— প্রত্যহ অর্ধরাত্রে শয্যার ওপর বসে, মাথার কাছে একটি জলপূর্ণ কলসী রেখে, ধূপ-দীপ জ্বেলে উক্ত জপমন্ত্র ১০৮ বার জপ করে শয়ন করতে হবে।
এইভাবে প্রত্যহ জপ করলে, পক্ষকাল মধ্যে বারাহী দেবী প্রসন্না হবেন। এবং সাধক
কিছুদিনের মধ্যেই স্বপ্নে গুপ্ত কথা জানতে পারবে।
![]() |
বাকসিদ্ধি ও বিদ্যালাভে শারদা মন্ত্র
বাক্সিদ্ধি ও বিদ্যালাভে শারদা মন্ত্র
স্কোমনা সিদ্ধ পুস্তক
ধ্যান– “ওঁ ষড়ভুজাং ত্রিনয়নাং স্মিতাননাং,
শাণ্ডিল্যেননমিতাংঘ্নিপঙ্কজাং পর্বতস্থিতৰতীং।
ধৃত শূলাং শারদাং ভগবতীং হৃদি ধ্যায়েৎ।।”
জপ মন্ত্র- -“ওঁ হ্রীং ক্লৌং সঃ নমো ভগবত্যৈ শারদায়ৈ হ্লীং স্বাহা।”
মন্ত্রসিদ্ধি- প্রতিদিন প্রাতঃকালে শুদ্ধভাবে উত্তরমুখে বসে উক্ত মন্ত্র ১০৮ বার করে ৩ মাস জপ করলে সাধকের বাক্সিদ্ধি হয়, সাধক সর্ববিদ্যায় পারদর্শী ও অধ্যাত্মবিদ্যায় সাফল্য লাভ করে।
বীর্যস্তম্ভন কামেশ্বরী মন্ত্র
ধ্যান – “ওঁ ত্রিলোচনাং সূর্যসহস্ৰশোভাং
সিংহাসনস্থাং দ্বিভুজাং ধৃতাসিম্।
পীতাম্বরাম্ বিষ্ণু-মহেশ সব্যাং
কামেশ্বরী ত্বাং হৃদয়ে স্মরামি ।।”
জপমন্ত্ৰ— “ওঁ হ্রীং শ্রীং দ্রাং দ্রীং ক্লীং ব্লুং জং জং বলাখ্যে কামেশ্বরী বাণদেবতে স্বাহা।”
মন্ত্র সিদ্ধি — কামেশ্বরী দেবীর পূজা করে, উপরোক্ত মন্ত্র প্রত্যহ শুদ্ধভাবে প্রাতঃকালে
উত্তরমুখে বসে ১০০৮ (এক হাজার আট) বার জপ করলে, জপকারীর বীর্যস্তম্ভন করার শক্তি জন্মে, পুরুষত্ব শক্তিবৃদ্ধি পায়, দাম্পত্যজীবন সুখের হয়।
সন্তান ও স্ত্রী সুখে গৌরী মন্ত্র
ধ্যান— “গৌরাঙ্গীং ধৃতপঙ্কজাং ত্রিনয়নাং শ্বেতাম্বরাম্,
সিংহগাং চন্দ্রোদ্ভাসিত শেখরাং স্মিতমুখীম্।
দৌর্ভাহুং বহতী গদাম্
বিধি চন্দ্ৰাম্বুজয়োচিকামত্রিদশৈঃ,
সংপূজিতাংখ্রিদ্বয়োং গৌরীং,
মানস পঙ্কজে ভগবতীং ভক্তেষ্টদাং তাং ভজে ৷৷”
জপ মন্ত্র- "ওঁ হীং শ্রীং মৌং গঃ গৌরীং গীং স্বাহা।”
◆
মন্ত্র সিদ্ধি — মধ্যাহ্নে স্নানাদি সমাপন করে, ধ্যানাস্তে পূজাদি করবে। একটি তাম্রপাত্রে ধ্যানান্তে পূষ্প দিলেই পূজা হবে। এইভাবে পঞ্চোপচারে দেবীর পূজা করে রুদ্রাক্ষমালায় উক্ত জপমন্ত্র ১০৮ বার জপ করতে হবে তিন মাস। তার ফলে, সাধক দাম্পত্য-সুখ,
সন্তান-সুখ, সংসারে শান্তি প্রভৃতি লাভ করবে।






