কোনি তুমি আনস্পোর্টিং। কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনি গল্প || দশম শ্রেণী কতটা
![]() |
প্রশ্ন: 'কোনি তুমি আনস্পোর্টিং-কোন্ প্রসঙ্গো, কার এই উক্তি? কোনিকে 'আনস্পোর্টিং' বলার কারণ কী?
উত্তর: ক্রীড়াসাংবাদিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসে হিয়ার কোচ প্রণবেন্দু বিশ্বাসের ক্ষুরধার যুক্তির কাছে পরাজিত হয়ে বাংলার সাঁতার দলের নির্বাচকরা বাধ্য হয়ে মাদ্রাজের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কোনির নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু প্রায় সমগ্র টুর্নামেন্টে কোনি স্রেফ দর্শক হিসেবে মনের তীব্র জ্বালা নিয়ে বসে থেকেছে। অবশেষে শেষ গুরুত্বপূর্ণ ইভেন্ট রিলেতে অমিয়ার অসুস্থতার কারণে কোনির সামনে নিজেকে প্রমাণের সুযোগ আসে। প্রণবেন্দুবাবু কোনির নাম প্রস্তাব করেন। অপমানিতা কোনি অভিমানবশত তাঁর প্রস্তাব ফিরিয়ে দিলে হিয়া এই মন্তব্যটি করে।
| রিলেতে না-নামতে চাওয়ার পিছনে ছিল কোনির পুঞ্জীভূত ক্ষোভ, যা ছিল সংগত। অভিমান ভরা কন্ঠে সে হিয়াকে বলেছে— 'জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে..।
অন্যদিকে, হিয়ার কাছে ব্যক্তিগত মান-অভিমান,অসন্তোষ-আক্রোশের চেয়ে বড়ো হয়ে দেখা দিয়েছিলবাংলার স্বার্থ, যা ছিল প্রকৃত খেলোয়াড়সুলভ মনোভাব। কোনির কাছে চড় খাওয়ার অপমান ভুলে তাই হিয়া বাংলার স্বার্থে তার কাছে ছুটে গেছে। হিয়া জানত বাংলার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনিকে প্রয়োজন। জাতীয় ভাবাবেগের কি কোনির কাছে কোনো মূল্য নেই? এ কথা ভেবেই হিয়া কোনিকে 'তুমি আনস্পোর্টিং' মন্তব্যটি করেছিল।
