মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কোনি এভাবে সাফল্য পেয়েছিল তা উল্লেখ কর। কোনি গল্প || দশম শ্রেণী - school book solver

Wednesday, 28 January 2026

মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কোনি এভাবে সাফল্য পেয়েছিল তা উল্লেখ কর। কোনি গল্প || দশম শ্রেণী




প্রশ্ন: মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কোনি যেভাবে সাফল্য পেয়েছিল তা লেখো।


উত্তর/ সুসাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাস অনুসারে, হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাসের হস্তক্ষেপে কোনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজগামী বাংলা সাঁতার দলে জায়গা পেলেও, চক্রান্তের বেড়াজাল ভেদ করতে পারেনি।

দলের সঙ্গে মাদ্রাজ গিয়েও অজানা কারণে কোনি প্রতিযোগিতায় অংশ নিতেপারে না। দর্শকের মতোই বসে থাকতে হয় তাকে।

বাংলা দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে অতি গুরুত্বপূর্ণ শেষ ইভেন্ট রিলেতে অমিয়ার অসুস্থতার কারণে তার পরিবর্তে প্রণবেন্দু কোনির নাম সুপারিশ করেন। এরপর কোনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রমা বোশিকে পিছনে ফেলে এগিয়ে যায়। জলের মধ্যে তিরবেগে এগিয়ে যাওয়া কোনিকে তখন মনে হয় যেন কোনো অশরীরী, যে তার পড়ে পাওয়া সুযোগটুকুকে নিংড়ে নিজের সাফল্যকে ছোঁয়ার চেষ্টা করছে। এতদিন ধরে তিল তিল করে অতিকষ্টে সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে যে অমানুষিক যন্ত্রণাকে অতিক্রম করেছে কোনি, কখন যেন সেই যন্ত্রণাই তার অন্তরের অপ্রাপ্তিগুলিকে ঘুচিয়ে তাকে সকলের আগে তুলে এনেছে। সাফল্যই সেই যন্ত্রণার মুক্তির স্বরূপ। অবশেষে বহুদিন পর মায়ের দর্শনে শিশু যেমন দু-হাত বাড়িয়ে তার কোলে ঝাঁপিয়ে পড়ে, সেভাবেই

বুভুক্ষুর মতো কোনি দু-হাত বাড়িয়ে ফিনিশিং বোর্ড স্পর্শ করে। এভাবেই

কোনির সমস্ত যন্ত্রণার অবসান ঘটে।