কোনি গল্পে অমিয়ার চরিত্রটি আলোচনা কর। কোনি গল্প || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন : অমিয়ার চরিত্রটি আলোচনা করো।
উত্তর/ মতি নন্দীর 'কোনি' উপন্যাসের একমাত্র ট্র্যাজিক চরিত্র হল অমিয়া ।
তার চরিত্রের বিশেষ দিকগুলি হল-
◆ আত্মম্ভরিতা ও আত্মবিশ্বাস : অমিয়া ভালো সাঁতার জানত। অল্পবয়সেই সে হয়ে উঠেছিল বাংলার সেরা সাঁতারু। এই অধিক সাফল্য তার মধ্যে অহংকার এনে দেয়।
◆চাটুকারিতাপ্রিয় : অমিয়ার সাঁতারে সাফল্য তাকে উদ্ধৃত করে তুলেছিল। তাকে ইন্ধন জুগিয়ে গেছে বেলা, অঞ্জুদের মতো চাটুকাররা। অমিয়া এই সমস্ত তোষামোদকারীদের আশকারা পেয়ে মাথায় চড়ে বসেছিল।
◆ বয়সোচিত পরিণতির অভাব : অমিয়া বুঝতে পারেনি সাফল্য চিরকাল স্থায়ী হয় না। বয়স কম হওয়ার দরুন তার অভিজ্ঞতাও ছিল কম। তাই সে তারই প্রশিক্ষক ক্ষিতীশকে অপমান করে, তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে এড়িয়ে যাওয়ার জন্য জুপিটার ছেড়ে অ্যাপোলোতে যোগ দিয়েছে।
◆ নিজেকে নবরূপে আবিষ্কার করা : বাংলার সাঁতারে হিয়া মিত্রের উত্থান তাকে ধীরে ধীরে বেকায়দায় ফেলতে থাকে। তার পায়ের তলার মাটি সরে গেছে তা সে বুঝতে পারে মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে। তার আশেপাশের চেনা মানুষগুলিরও অনেক পরিবর্তন ঘটে গেছে। তাই হারানো জমি পুনরুদ্ধারের আশায় নিজেকে প্রমাণ করার জন্য মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞ হয়।
