ওই জলের নিচে লুকিয়ে ছিলুম। কোন প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছেন? একথা বলার কারণ কি? কোনি গল্প || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন ; 'ওই জলের নীচে লুকিয়ে ছিলুম।–কোন্ প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছেন? তার এই কথা বলার কারণ কী ছিল?
উত্তর : প্রসঙ্গ - আর্থিক অনটনের জন্য মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় ক্ষিতীশ কোনির সঙ্গে যেতে পারেননি। বিনা টিকিটে ট্রেনে করে
মাদ্রাজ যেতে গিয়ে তিনি পুলিশের হাতে ধরা পড়ে লক-আপে বন্দি থাকেন। অবশেষে কোনি যেদিন রিলেতে নামার সুযোগ পেল সেদিনই ক্ষিতীশ মুক্তি পেয়ে সেখানে হাজির হন। তাঁকে দেখে কোনি দ্বিগুণ শান্তি পায় এবং অসামান্য দক্ষতায় বিজয়ীর শিরোপা অর্জন করে। প্রতিযোগিতা শেষে ক্ষিতীশের দেখা পেয়ে কোনি তাঁকে জিজ্ঞাসা করে,“কোথায় লুকিয়েছিলে তুমি?' উত্তরে ক্ষিতীশ এরূপ উক্তি করেছিলেন।
কারণ- গুরুর ভাবধারা শিষ্যের মধ্যে প্রবাহিত করাই হল শিক্ষাপ্রক্রিয়া যা যুগযুগ ধরে চলে আসছে। ক্ষিতীশ তার জীবনদর্শন দিয়ে কোনিকে গড়ে তুলেছিলেন। শারীরিক যন্ত্রণাকে অতিক্রম করে কীভাবে সাফল্যকে ছুঁতে হয়, ক্ষিতীশ তা দিনের-পর-দিন কোনিকে শিখিয়েছেন।
কোনির প্রতিদিনের জীবন চালিত হয়েছে ক্ষিতীশের নির্দেশিত পথে। ক্ষিতীশ তার কাছে শারীরিকভাবে উপস্থিত না-থাকলেও উপস্থিত ছিলেন তার শিক্ষায়, জ্ঞানে, সিদ্ধান্তে।
কোনির সবচেয়ে বড়ো অনুপ্রেরক তার দাদা কমল আর "ক্ষিদ্দা' যেন কখন তার মনের মধ্যে মিলেমিশে এক হয়ে গিয়েছিল। ক্ষিতীশের সেই অমোঘ নির্দেশ 'ফাইট কোনি ফাইট' সর্বদাই কোনির সঙ্গে থাকত। এই পরিপ্রেক্ষিতেই ক্ষিতীশের উদ্ধৃত উক্তিটি।
