তবে একবার কখনো যদি জলে পাই... কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে জলে পাওয়ার বলতে কি বোঝানো হয়েছে? কোনি গল্প || দশম শ্রেণী - school book solver

Tuesday, 20 January 2026

তবে একবার কখনো যদি জলে পাই... কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে জলে পাওয়ার বলতে কি বোঝানো হয়েছে? কোনি গল্প || দশম শ্রেণী

 


প্রশ্ন: ‘তবে একবার কখনো যদি জলে পাই... -- কোন প্রসঙ্গে কার এই উক্তি ? এখানে 'জলে পাওয়া' বলতে কী বোঝানো হয়েছে?

 উত্তর/ সাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসে উল্লিখিত উদ্ধৃতিটির বক্তা কোনি ওরফে কনকচাঁপা পাল।


প্রসঙ্গসহ বক্তার পরিচয়:  জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলা থেকে যেসব মহিলা সাঁতারুরা গিয়েছিল তার মধ্যে ছিল কোনি। দলের অন্য মেয়েদের সঙ্গে কোনির সদ্ভাব ছিল না। তারা কোনিকে ভয় পেয়েছিল, তাই সাঁতারের বাইরে কোনিকে ব্যক্তিগত আক্রমণ করে মানসিকভাবে দুর্বল করে দিতে চেয়েছিল। বেলা, অমিয়া, হিয়ারা তাকে পরোক্ষে চোর অপবাদ দেওয়ার চেষ্টা করে। বড়োলোকের মেয়ে হিয়া বেলার ক্রিম নিয়ে মেখে অবশিষ্টটুকু কোনির গালে মাখিয়ে দেয়। বেলা ক্রিম কম দেখে কোনিকে সন্দেহ করে। তার গালে ক্রিমের গন্ধ আবিষ্কার করে অমিয়া। আর এতেই ক্ষিপ্ত হয়ে কোনো কিছু শোনার আগেই বেলা কোনিকে চড় কষিয়ে দেয়। এরপর হিয়া সত্যটা বলতে সকলে শান্ত হয়। সেইসময় কোনি হিয়ার জন্য অপমানিত হয়েছে বলে তার গালে চড় কষিয়ে দিয়ে জানায়, সে বস্তির মেয়ে, হিয়ার মতো অভিজাতের সঙ্গে তার তুলনা চলে না। তবে যদি সে হিয়াকে কোনোদিন জলে পায় এই পার্থক্য ঘুচিয়ে দেবে।

জলে পাওয়া -মূল অর্থ: কোনির একমাত্র সম্বল তার প্রতিভা আর আত্মবিশ্বাস। হিয়াকে সে অন্য কোনোদিকে পরাজিত করতে না-পারলেও সাঁতারে সে পারবেই—এই আত্মবিশ্বাস তার ছিল। ক্ষিতীশের

কথামতো তার লজ্জা ও শরম যে জলেই, সে-কথা মনে রেখেই কোনি, হিয়ার দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল।