টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার বিবরণ দাও। কোনি গল্প। দশম শ্রেণী
প্রশ্ন : স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে-চক্রান্ত করা হয়েছিল, তার বিবরণ দাও।
উত্তর/ চক্রান্তের সূচনা: সাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসের দরিদ্র কোনির সাঁতারু জীবনের সূত্রপাত থেকেই তাকে একের পর এক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে। একদিকে তার সামাজিক অবস্থান, অন্যদিকে ক্ষিতীশের শিষ্যা বলেই ক্ষিতীশের বিরোধী গোষ্ঠী বারবার তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছোতে বাধা দেয়। স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে এক ঘৃণ্য চক্রান্ত করা হয়।
ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে চক্রান্ত : ব্রেস্ট স্ট্রোকের ১০০ মিটারে কোনি ও হিয়া একইসঙ্গে ৫০ মিটার থেকে টার্ন নেয়। কিন্তু টাইমকিপার বসু চাটুজ্জে লাল ফ্লাগ নেড়ে কোনিকে ডিসকোয়ালিফাই করে দেয় এই অজুহাতে যে, সে টার্ন করেই আন্ডারওয়াটার ডাবল কিক নিয়েছে।
ফ্রি-স্টাইল ইভেন্টে চক্রান্ত:
ইভেন্টে কোনি সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছোঁয়ার পর অমিয়া এসে হাত ছোঁয়াল। কিন্তু প্রথম হিসেবে অমিয়ার নাম ঘোষিত হল। ক্ষিতীশের প্রতিবাদ গ্রাহ্যই করা হল না।
দৃশ্যে মিটার ব্যক্তিগত মেডলিতে চক্রান্ত: কোনি দুশো মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টে বাটারফ্লাইতে হিয়া ও অমিয়ার কাছে পিছিয়ে পড়লেও, ঝাক স্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যে, যজ্ঞেশ্বর ভটচাজ লাল ফ্ল্যাগ তুলে ধরেছে। এবার ফলটি টার্ন নিয়েছে বলে কোনিকে ডিসকোয়ালিফাই করা হল। অথচ কোনি টার্ন নেওয়ার আগে থেকেই যজ্ঞেশ্বর লাল ফ্ল্যাগ তুলে ধরেছিল।
এইভাবে স্টেট চ্যাম্পিয়নশিপে তিন-তিনবার কোনিকে চক্রান্তের শিকার হতে হয়েছিল।
