ওর ছিপ ছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণার ঠাসা শক্তির ভান্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল । এখানে কি হয়েছিল ? কোনি গল্প || দশম শ্রেণী - school book solver

Saturday, 17 January 2026

ওর ছিপ ছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণার ঠাসা শক্তির ভান্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল । এখানে কি হয়েছিল ? কোনি গল্প || দশম শ্রেণী




 প্রশ্ন: 'ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল 'যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডার' বলতে লেখক কী বুঝিয়েছেন? বিস্ফোরণের ফল কী হয়েছিল?


উত্তর/ যন্ত্রণায় ঠাসা শক্তির যন্ত্রণাকে ভাণ্ডার – অর্থ : সাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসে আমরা দেখি, দিনের-পর-দিন কঠিন থেকে কঠিনতম প্রশিক্ষণের মধ্য দিয়ে কোনিকে তৈরি  করেছিলেন ক্ষিতীশ। বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে, নানা হতাশাব্যঞ্জক পরিস্থিতিকে দূরে সরিয়ে কোনির মধ্যে তিল তিল করে গড়ে তুলেছিলেন শক্তি আর সাধ। গণ্টার পর ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের ফলে উদ্ভূত অমানুষিক  হার মানাতে গিয়ে কোনিকে বহু কষ্ট স্বীকার করতে হয়েছিল। ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলে, তাকে কাজে লাগিয়ে দৈহিক সক্ষমতা বৃদ্ধির যে চ্যালেঞ্জ, তাকে বাস্তব রূপ দিতে গিয়ে কোনি ও ক্ষিতীশ দিনরাত এক করে ফেলেছিল। আর এই যন্ত্রণার বিনিময়ে কোনির রোগা শরীরে এক অফুরন্ত শক্তির ভাণ্ডার সজ্জিত হয়েছিল। একেই লেখক 'যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডার' বলে অভিহিত করেছেন।

। বহুদিনের সাধনার ফলে কোনির মধ্যে সজ্জিত শক্তির ভাণ্ডারের বিস্ফোরণ ঘটে। জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কোনিকে চক্রান্ত করে বিস্ফোরণের ফল বাদ দেওয়া সত্ত্বেও, প্রতিযোগিতার বাইরে থেকেও সে অমিয়াকে পরাজিত করেছিল। পাশাপাশি ক্লাব হওয়ার কারণে অ্যাপোলোর অংশে সাঁতার কেটে কোনি অমিয়াকে হারিয়েছিল।