এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কোনি জল থেকে উঠতে দেরি করছে।দেরি করার কারণ কি? কোনি গল্প ||| দশম শ্রেণী - school book solver

Sunday, 11 January 2026

এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কোনি জল থেকে উঠতে দেরি করছে।দেরি করার কারণ কি? কোনি গল্প ||| দশম শ্রেণী

 প্রশ্ন  'এরপর ক্ষিতীশ লক্ষ করল কোনি জল থেকে উঠতে দেরি করছে। এখানে 'এরপর' শব্দটি ব্যবহারের কারণ কী? কোনির জল থেকে উঠতে দেরির কারণ কী ছিল?

উত্তর/ সুসাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসে গঙ্গা থেকে কুড়ানো কোনিকে চ্যাম্পিয়ন বানানোর জন্য ক্ষিতীশ যে-নিটো কোনিকে করাতেন, তা ছিল কোনির কাছে অসহ্য। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনিং করে শরীর অবশ হয়ে আসত; চরম কষ্টে কোনিকে বলতে শোনা গেছে—'পায়ে পড়ি ক্ষিদ্দা, আর আমি পারছি না। তবুও ক্ষিতীশের মন গলানো যেত না। সাধনার প্রথম পদক্ষেপ যে-সমস্ত যন্ত্রণাকে অতিক্রম করতে শেখা, এ কথা কোনিকে কোনোভাবেই বোঝানো যেত না। তবে ক্ষিতীশের জানা ছিল কোনির দুর্বল জায়গা হল হিয়া মিত্র। হিয়া মিত্রের কাছে হারায় কোনি তার মৃত্যুপথযাত্রী দাদার কথা রাখতে পারেনি। সেই হিয়ার প্রতি তার যে চরম বিতৃষ্ণা থাকবে এটাই স্বাভাবিক। ক্ষিতীশ সেই বিতৃষ্ণা কে কাজে লাগিয়ে কোনিকে উদ্‌বুদ্ধ করতে চাইতেন। চিড়িয়াখানায় হিয়ার দেওয়া জল প্রত্যাখ্যান করার ঘটনাকে অন্যভাবে পরিবেশন করে, কোনির মধ্যে একটা প্রতিশোধস্পৃহা তৈরি করেন ক্ষিতীশ।

‘এরপর’ বলতে লেখক এই পরিস্থিতির প্রতি ইঙ্গিত করেছেন। ক্ষিতীশ সচেতনভাবেই হিয়ার প্রতি কোনির হিলে এই আক্রোশটাকে, তীক্ষ্ণ করতে চাইতেন। কারণ ওটা কোনির বুকে সঞ্চিত থাকলে আসল সময়ে জলের মধ্যে তা অগ্ন্যুৎপাত ঘটাবেই, এ কথা ক্ষিতীশ জানতেন।

|| কোনির জল থেকে না ওঠার কারণ:  হিয়া মিত্র ছিল কোনির সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী। কোনির জীবনের প্রথম হারটা এসেছিল এই হিয়ার কাছ থেকেই। তাই তার কথা মনে পড়লেই কোনি বারুদের মতো জ্বলে উঠত। তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষিতীশ তাকে উদবুদ্ধ করলে, সে আর জল থেকে উঠত না। অনুশীলনেও নিজেকে গভীরভাবে মগ্ন রাখত।