কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটে স্থির করে দিয়ে যান । সাবধান হওয়ার জন্য কবিরাজ কোন কোন বিষয় উল্লেখ করেছেন? ডাকঘর নাটক। দ্বাদশ শ্রেণী - school book solver

Sunday, 21 December 2025

কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটে স্থির করে দিয়ে যান । সাবধান হওয়ার জন্য কবিরাজ কোন কোন বিষয় উল্লেখ করেছেন? ডাকঘর নাটক। দ্বাদশ শ্রেণী

 




প্রশ্ন : “কিন্তু কী বিষয়ে সাবধান হতে হবে সেইটে স্থির করে দিয়ে যান।”—সাবধান হওয়ার জন্য কবিরাজ কোন্ কোন্ বিষয় উল্লেখ করেছেন?


উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অমলগুপ্ত রোগাক্রান্ত শিশু।তার রোগের উপশমের জন্য মাধবদত্ত কবিরাজমশাইয়ের কাছে জানতে চেয়েছেন তাদের কী কী করণীয়। সেই বিষয় সম্পর্কে বলতে গিয়ে কবিরাজ
জানিয়েছেন, অমলকে খুব সাবধানে রাখতে হবে; কোনোভাবেই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না। শরৎকালের রৌদ্র আর বায়ু দুটোই গায়ে লাগতে দেওয়া যাবে না। এইসব নিয়ম মেনে চলা কষ্টকর হলেও তাকে মেনে চলতে হবে; কারণ যে জিনিস মেনে চলা যত কষ্টকর, সে জিনিসের ফল হয় আরামদায়ক বা শুভ। রোগীর গায়ে কোনোভাবেই যেন বাইরের হাওয়া না লাগে। কবিরাজের এত বিধিনিষেধের বেড়াজাল সত্ত্বেও একসময় অমল সমস্ত কিছু ছিন্ন করে শূন্যের পথে পাড়ি দেয়। তার জীবন্মুক্তি ঘটে।