এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।—উক্ত শব্দ ‘ভীষণ মধুর' এই বৈপরীত্যসূচক বিশেষণে বিশেষিত করার কারণ কী ? এই শব্দ শোনার সঙ্গে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হয়ে আসার সম্পর্ক কী? নদীর বিদ্রোহ গল্প - school book solver

Wednesday, 25 November 2026

এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।—উক্ত শব্দ ‘ভীষণ মধুর' এই বৈপরীত্যসূচক বিশেষণে বিশেষিত করার কারণ কী ? এই শব্দ শোনার সঙ্গে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হয়ে আসার সম্পর্ক কী? নদীর বিদ্রোহ গল্প



 প্রশ্ন: 'এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।—উক্ত শব্দ ‘ভীষণ মধুর' এই বৈপরীত্যসূচক বিশেষণে  বিশেষিত করার কারণ কী ? এই শব্দ শোনার সঙ্গে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হয়ে আসার সম্পর্ক কী?

উত্তর > কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পের নায়ক নদেরচাঁদ পাঁচদিন অবিশ্রান্ত বৃষ্টির পর অভ্যাসবশত নদীর রূপ দেখতে যায়। ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে নদীর রূপ দেখে সে বেশ আমোদিত বোধ করে। আবার আকাশ ভেঙে বৃষ্টি নামে। সেই বৃষ্টির শব্দ আর নদীর জলের গর্জন মিলেমিশে তাকে বিবশ করে। নদীর উন্মত্ততা ও বৃষ্টির প্রাবল্য তার মনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ভয়ংকর জলতরঙ্গের চাপা গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে যে-ঐকতান সৃষ্টি করেছিল, তা শ্রুতিমধুর হলেও ভয়ংকর। এই শব্দের অভিঘাত নদেরচাঁদকে বিবশ ও আতঙ্কিত করে তুলেছিল। শব্দের এই দ্বিমুখী ক্রিয়ার জন্যই ‘ভীষণ মধুর’ বিশেষণটি ব্যবহৃত হয়েছে।

|| ভয় মানুষকে অতিসক্রিয় বা নিষ্ক্রিয় করে দেয়। সক্রিয়তা তাকে বিপদস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আর নিষ্ক্রিয়তা তাকে সেখানেই আতঙ্কের গভীরে নিমজ্জিত করে। গল্পকার বলেছেন—“নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, ...তার মনে হইতে লাগিল

এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।' নদীর ধ্বংসাত্মক ভয়াবহতা, তার রুষ্ট গর্জন ও বৃষ্টির প্রাবল্য সব কিছু মিলিয়ে যে-ভয় নদেরচাঁদের মধ্যে সৃষ্টি হয়েছিল, তা তাকে বিবশ ও অবসন্ন করে তুলেছিল।

সে পরিস্থিতির প্রতিকূলতা উপলব্ধি করে তাই সেখান থেকে উঠে যেতে পারেনি। কেন-না তার মানসিক ও শারীরিক জোর সে মুহূর্তে ছিল না।