দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদেরচাদ বউকে প্রাণপণে একখানা পাঁচপৃষ্ঠাব্যাপী বিরহ-বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে,’–‘অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া'-র অর্থ কী? চিঠির পরিণতি যা হয়েছিল, তার পিছনের কারণটি ব্যাখ্যা করো। নদীর বিদ্রোহ গল্প দশম শ্রেণী - school book solver

Saturday, 21 November 2026

দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদেরচাদ বউকে প্রাণপণে একখানা পাঁচপৃষ্ঠাব্যাপী বিরহ-বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে,’–‘অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া'-র অর্থ কী? চিঠির পরিণতি যা হয়েছিল, তার পিছনের কারণটি ব্যাখ্যা করো। নদীর বিদ্রোহ গল্প দশম শ্রেণী

 



প্রশ্ন : ‘দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদেরচাদ বউকে প্রাণপণে একখানা পাঁচপৃষ্ঠাব্যাপী বিরহ-বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে,’–‘অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া'-র অর্থ কী? চিঠির পরিণতি যা হয়েছিল, তার পিছনের কারণটি ব্যাখ্যা করো।

উত্তর/ যুগে যুগে বর্ষার আবহের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্বীকৃত। এই ব্যাকুলতার আভাস মেলে কালিদাস, রবীন্দ্রনাথ কিংবা বৈষ্ণব পদকর্তাদের লেখা কাব্যের ছত্রে ছত্রে। মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পের নায়ক নদেরচাঁদ দীর্ঘদিন কর্মসূত্রে ঘরছাড়া হওয়ার কারণে স্ত্রী-বিচ্ছিন্ন। তাই পাঁচদিন ধরে একটানা বৃষ্টি তার বিরহব্যথাকে আরও প্রবল করে তুলেছিল। বৃষ্টির সুরের কোমলতা মাখিয়ে সে স্ত্রীকে পাঁচ পৃষ্ঠার একটি চিঠি লিখেছিল।

|| চিঠির পরিণতির পিছনে প্রকৃত কারণ : বহু যত্নে ও আবেগে স্ত্রীকে লেখা চিঠি নদেরচাঁদ ছিঁড়ে ছিঁড়ে নদীর ফেনিল জলস্রোতে ভাসিয়ে দিয়েছিল। এর কারণ এই নয় যে, সে চিঠিটি স্ত্রীর হাতে পৌঁছে দিতে শিশুসুলভ মনোভাব উৎসাহী ছিল না। বরং এর কারণটি ছিল অত্যন্ত নদের চাঁদের শিশুসুলভ। সে ভয়ংকরী নদীর উত্তাল জলরাশির সঙ্গে খেলায় মেতেছিল। { সে খেলার অন্য কোনো সরঞ্জাম না-পেয়ে নদেরচাঁদ পকেট থেকে চিঠিটি বের করে ছিঁড়ে নদীর জলে ভাসাতে থাকে। গল্পকারের বর্ণনায় এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। 'নদী কীভাবে দ্রুততার সঙ্গে চিঠিগুলি ভাসিয়ে নিয়ে যায় সেটা দেখাই তার উদ্দেশ্য ছিল।

এসবের পিছনে আর একটি কারণ ছিল নদেরচাদের নদী সম্পর্কে অস্বাভাবিক পাগলামি। মানুষের কাছে তার প্রিয়জন সবচেয়ে আপন। কিন্তু নদেরচাঁদের আচরণ বুঝিয়ে দেয় যে, তার কাছে নদীর চেয়ে বেশি আপনজন আর কেউ নেই। এখানে নদী আসলে তার প্রেয়সীতে রূপান্তরিত হয়।