বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের।- নদেরচাঁদের ভরের স্বরূপ আলোচনা করো। নদী বিদ্রোহ গল্প দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: 'বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের।- নদেরচাঁদের ভরের স্বরূপ আলোচনা করো।
উত্তর > মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পে আমরা দেখি, নদীবক্ষে নির্মিত যে-ব্রিজের ধারকস্তম্ভের প্রান্তে বসে নদেরচাঁদ ভয়ংকরী নদীর জলরাশির উন্মাদনা লক্ষ করছিল, তার মাত্র কয়েক হাত নীচেই ছিল বিপুল বিস্ফারিত জলরাশি।
প্রবল বৃষ্টি নামলে নদীর জল ও বৃষ্টিপাতের শব্দ মিলেমিশে যে চাপা গর্জন সৃষ্টি করে, তা নদেরচাদকে আতঙ্কে অবশ করে তোলে। নদেরচাঁদ এক অবসন্নতা আর বিবশতায় আক্রান্ত হয়ে পড়ে। তার মন জানত, সেখান উঠে চলে যাওয়াই যথাযথ সিদ্ধান্ত। কিন্তু তার শরীর যেন কিছুতেই সায় দিচ্ছিল না। তার এই আতঙ্কের উৎস ছিল সংবেদনশীল মন। সে বুঝে গিয়েছিল নদীর এই ভয়াবহতার কারণ হল, মানবসভ্যতার বিরুদ্ধে প্রকৃতির যুদ্ধঘোষণা। মানুষ যুগ যুগ ধরে প্রকৃতিকে বশ মানাতে গিয়ে এভাবেই নিজের বিপদ ডেকে এনেছে।
প্রকৃতিপ্রেমী নদেরচাঁদ নদীর এই বিদ্রোহ অনুভব করেছিল। সে বুঝেছিল, এই ক্ষিপ্ত নদী প্রতিশোধ নিতে বাঁধ ও ব্রিজ ভেঙে নিজের পথ পরিষ্কার করে নেবে। আর সেই বিক্ষুব্ধ নদীর সামনে মানবসভ্যতার একমাত্র প্রতিনিধিরূপে নদেরচাঁদ সন্ত্রস্ত আর আতঙ্কিত বোধ করে।
