অদল বদল গল্পে চারটি ছোট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দশম শ্রেণী
![]() |
প্রশ্ন: কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।--কার উক্তি? উক্তিটির মধ্য দিয়ে তার চরিত্রের কোন্ দিকটি প্রকাশিত?
উত্তর > আলোচ্য উক্তিটি পান্নালাল প্যাটেল রচিত ‘অদল বদল' গল্পের অন্যতম চরিত্র অমৃতর মুখে শোনা যায়।
| উক্তিটি থেকে অমৃতর তার মায়ের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা ও নর্ভরতা প্রকাশ পায়। সে জানে, নতুন জামা ছিঁড়ে ফেলা তাদের মতো দরিদ্র পরিবারে যতই অপরাধের হোক-না-কেন, মায়ের কাছে ছেলের মূল্য অনেক বেশি। বাবার মারের থেকে বাঁচানোর জন্য মা সবসময়েই তার পাশে থাকেন। কিন্তু মাতৃহারা ইসাবের সেই উপায় ছিল না। তাই তাকে বাঁচাতে চেয়েছিল অমৃত।
প্রশ্ন: কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির, 'কপাল ভালো' বলার কারণ কী ? হোলির দিনের কোন বিশেষত্বের কথা বলা হয়েছে?
উত্তর > লেখক পান্নালাল প্যাটেলের ‘অদল বদল' গল্পে 'ওর' বলতে এখানে অমৃতর কথা বলা হয়েছে। তাকেঢ়বাঁচাতে গিয়ে বন্ধু ইসাবের জামা ছিঁড়ে যায়। বন্ধুকে বাঁচানোর জন্য তার ছেঁড়া জামা নিজে পরে নিলেও সেদিন তাকে মায়ের মার খেতে হয়নি। এই ঘটনাকে 'কপাল ভালো' বলা হয়েছে। হোলির দিনে রং দেওয়াকে কেন্দ্র করে ছোটো ছেলেদের মধ্যে ধস্তাধস্তি হয় এতে অভিভাবকরা ঘটনাটাকে একটু ছোট করে দেখে । কোন ভুল-ত্রুটি করলে শাস্তি দিতে চায় না।
প্রশ্ন: হয়েই থাকে, তাই অমৃতর মা ছেঁড়া জামা দেখে শুধুমাত্র ভুরু কুঁচকে ছেঁড়া অংশ রিফু করে দিয়েছিলেন। 'এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজন কে কে? তাদের কীভাবে ভয় কেটে গেল ?
উত্তর > প্রখ্যাত গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের 'অদল বদল' গল্পের আলোচ্য উদ্ধৃতিতে দুজন বলতে অমৃত আর ইসাবকে বোঝানো হয়েছে।
| হোলির দিন কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে ইসাব জামা ছিঁড়ে ফেলেছিল। অমৃত বন্ধুকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে নিজের ভালো জামাটা ইসাবকে দিয়ে নিজে ইসাবের ছেঁড়া জামা পরে। সেদিন অমৃতর কপাল ভালো ছিল, কেন-না সবাই জানত হোলির দিনে ছেলেরা অল্পবিস্তর টানাহ্যাঁচড়া, ধস্তাধস্তি করে খেলাধুলা করে। তাই অমৃতর মা তার জামাটা ছেঁড়া দেখেও কিছু মনে করলেন না। গল্পকার বলেছেন— 'মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকোলেন কিন্তু মাফ করে দিলেন।'
এরপর তিনি একটি সুঁচসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দেন। এতে দুজনের ভয় কেটে যায়।
প্রশ্ন : 'তোরা অদল-বদল করেছিস, হুম্-কার উক্তি? এই উক্তিটির মধ্যে যে-হুমকি প্রচ্ছন্ন রয়েছে, তার স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর > ‘অদল বদল' গল্পে উক্তিটি অমৃত ও ইসাবের গ্রামের একটি সমবয়সি ছেলের।
কালিয়ার সঙ্গে মল্লযুদ্ধে ইসাবের নতুন জামা ছিঁড়ে গেলে বাবার কাছে মার খাওয়ার ভয়ে সে ও অমৃত পরস্পরের জামা অদলবদল করে।
গ্রামের দুষ্টু ছেলের দল, যারা অমৃত ও ইসাবকে কুস্তি লড়তে বলেছিল, তাদের মধ্যেকার একটি ছেলে তাদের জামা অদলবদলের ঘটনা দেখতে পেয়ে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করে। উক্তিটির মধ্যে দুষ্টুমি করে তাদের আনন্দ মাটি করার জন্য বাবা-মাকে জানিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও ছিল।
