এ দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে।-কোন্ অসুবিধার কথা বলা হয়েছে আলোচনা করে বুঝিয়ে দাও। - school book solver

Thursday, 3 September 2026

এ দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে।-কোন্ অসুবিধার কথা বলা হয়েছে আলোচনা করে বুঝিয়ে দাও।

  




 প্রশ্ন: 'এ দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে।-কোন্ অসুবিধার কথা বলা হয়েছে আলোচনা করে বুঝিয়ে দাও। 

উত্তর >  প্রাবন্ধিক রাজশেখর বসু তাঁর 'বাংলা ভাষায় বিজ্ঞান' নামক প্রবন্ধে স্বল্প পরিসরে পাশ্চাত্য দেশগুলির সঙ্গে ভারতবর্ষের বিজ্ঞানশিক্ষার তুলনামূলক আলোচনা করেছেন।

ভারতীয়দের সীমিত  বৈজ্ঞানিক জ্ঞান:  প্রাবন্ধিক দেখেছেন পাশ্চাত্য দেশগুলির তুলনায় ভারতবর্ষের সাধারণ মানুষের বিজ্ঞান-বিষয়ক জ্ঞান সীমিত। বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক জ্ঞান না-থাকলে কোনো উচ্চমানের বৈজ্ঞানিক রচনা বোঝা এক অর্থে অসম্ভব।


পাশ্চাত্য দেশের সুবিধা: পাশ্চাত্য দেশগুলিতে পপুলার সায়েন্স বা সাধারণের জন্য বিজ্ঞান রচনা সহজসাধ্য, কারণ তা বোঝার মতো প্রাথমিক জ্ঞান সাধারণ মানুষের আছে। কিন্তু ভারতবর্ষের পরিস্থিতি আলাদা। বয়স্কদের জন্য রচিত বিজ্ঞানভিত্তিক সাহিত্যও গোড়া থেকে না-লিখলে বোধগম্য হয় না।

লেখকের দায়বদ্ধতা: প্রাবন্ধিক তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন, যাঁরা বিজ্ঞান লেখেন, এই বিষয়টি তাঁদেরও মনে রাখা দরকার। কারণ হিসেবে তিনি বলেছেন তাঁরা এ বিষয়ে অবহিত না হলে তাঁদের লেখা জনপ্রিয় হবে না। পরবর্তীকালে ভারতবর্ষে বিজ্ঞানশিক্ষা বিস্তারলাভ করলে এই সমস্যা দূর হবে বলে প্রাবন্ধিক মতামত প্রকাশ করেছেন।