এই ধারণা পুরোপুরি ঠিক নয়।। লেখক কিভাবে প্রমাণ করেছেন যে এই ধারণা পুরোপুরি ঠিক নয়? বাংলা ভাষার বিজ্ঞান || দশম শ্রেণি
![]() |
প্রশ্ন: 'এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন্ ধারণা? লেখক কীভাবে প্রমাণ করেছেন যে, এই ধারণা পুরোপুরি ঠিক নয় ?
অথবা, 'অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় :- মতটিকে তুমি কি সমর্থন কর? আলোচনা করে বুঝিয়ে দাও।
উত্তর> ধারণা: অনেকে মনে করেন যে, বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য লেখার সময় পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখক রাজশেখর বসুর মতে, এই ধারণা বিভ্রান্তিকর।
লেখকের প্রমাণ: প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন যে, কোথাও কোথাও পারিভাষিক শব্দ বাদ দিয়ে কাজ চললেও সর্বত্র তা সম্ভব নয়। যেমন: 'আমেরুদণ্ডী' বোঝাতে লেখা যেতে পারে যেসব জন্তুর শিরদাঁড়া নেই। কিন্তু 'আলোকতরঙ্গ' পরিবর্তে আলোর কাঁপন বা নাচন লেখা কখনোই বিজ্ঞানসম্মত নয়। এক্ষেত্রে কোনো বিষয় সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। একইসঙ্গে বারবার কোনো বিষয়ের বর্ণনা ভাষার গতি যেমন শ্লথ করে, তেমনই তাকে স্থূল করে তোলে। তাই পরিভাষার ব্যবহার ভাষাকে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট অর্থবিশিষ্ট করে। সাধারণ মানুষের বোঝার জন্য বৈজ্ঞানিক সাহিত্যে প্রথমবার ব্যবহৃত কিংবা কম ব্যবহৃত পরিভাষার অর্থ ও প্রয়োগ দিয়ে দেওয়া উচিত। লেখার পরবর্তী অংশে কেবল পরিভাষাটি দিলেই চলে। এভাবেই প্রাবন্ধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধে যথার্থ পরিভাষা ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন।
