তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। -তামাশা করে হওয়া ঘটনাটি ব্যক্ত করো। ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ল কেন ? অদল বদল গল্প
![]() |
প্রশ্ন: 'ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল,-ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা করো। এই আনন্দ স্থায়ী হয়েছিল কী?
অথবা, 'তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। -তামাশা করে হওয়া ঘটনাটি ব্যক্ত করো। ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ল কেন ?
উত্তর > পান্নালাল প্যাটেলের ‘অদল বদল' গল্পে হোলির দিন ভিন্ন সম্প্রদায়ের অভিন্নহৃদয়ের অধিকারী দুই বন্ধু অমৃত আর ইসাব একই রঙের, একই মাপের নতুন জামা পরে বেরোয়। গ্রামের দুষ্টু ছেলেরা তা দেখে মজা পায় এবং তাদের শারীরিক শক্তিও এরকম কিনা জানার জন্য অমৃতকে কুস্তি লড়ার প্রস্তাব দেয়, বলে – “তোরা ছুজনে কুস্তি কর তো, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড়ো পালোয়ান।' একদিকে বন্ধুত্ব আর অন্যদিকে মায়ের জামা ময়লা বা নষ্ট না-হওয়ার কঠোর নির্দেশ—এই দুই কারণে অমৃত কুস্তি লড়ার প্রস্তাব ফিরিয়ে দেয়। কিন্তু নাছোড় ছেলের দল তাকে জোর করে মাঠে নিয়ে যায়। সেখানে কালিয়া তাকে জোর করে মাটিতে ফেলে দেয়। অমৃত যে কালিয়ার কাছে হেরে গেছে এই দেখে ছেলের দল আনন্দ করতে থাকে।
! ছেলের দলের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ প্রিয় বন্ধু অমৃতর দুর্দশা দেখে ইসাব চুপ থাকতে পারেনি। সে কালিয়ার হাত ধরে বলে- ‘আয়, আমি তোর সঙ্গে লড়ব।' কালিয়া প্রথমে ইতস্তত করলেও পরে কুস্তি শুরু হয়ে যায়। সে কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। কালিয়া কাঁদতে থাকে। মুহূর্তের মধ্যে ছেলের দলসহ ইসাব, অমৃতও সে স্থান ত্যাগ করে কালিয়ার মা-বাবার ভয়ে। এভাবেই ব্যাপারটি ঘোরালো হয়ে ওঠে।
