অদল বদল গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দশম শ্রেণি বাংলা - school book solver

Saturday, 8 August 2026

অদল বদল গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দশম শ্রেণি বাংলা




 প্রশ্ন > 'পাড়া-পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল - গল্পটি কী ছিল?

উত্তর >  পান্নালাল প্যাটেল বিরচিত ‘অদল বদল' গল্পের আলোচ্য উদ্ধৃতাংশে উল্লিখিত গল্পটি হল –অভিন্নহৃদয় দুই বন্ধু অমৃত ও ইসাব হোলির দিনে একইরকম নতুন জামা পরে বেরোয়। ঈর্ষান্বিত কিছু ছেলে তাদের কুস্তি লড়ার প্রস্তাব দেয়। তারা তাতে রাজি না-হলে ধস্তাধস্তি শুরু হয়। ফলে ইসাবের নতুন জামা ছিঁড়ে যায়। নতুন জাম ছেঁড়ার জন্য ইসাবকে বাবার হাতে মার খেতে হবে, তাকে বাঁচানোর জন্য তার মা নেই। এ কথা ভেবে অমৃত তার ভালো জামাটি ইসাবকে দিয়ে দেয়।


প্রশ্ন >  ‘অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে।- অমৃতর কো জবাবের কথা বলা হয়েছে? সেই জবাব বক্তাকে বদলে দেওয়ার কারণ কী?


উত্তর > অদল বদল' গল্পে ছোট্ট অমৃতর মহানুভবতা প্রশ্নাতীত। জামা ছিঁড়ে যাওয়ার জন্য বন্ধু ইসাবকে, বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচাতে অমৃতর নিজের জামা দেওয়া তারই প্রমাণ। অমৃত কীভাবে বাবার হাত থেকে রেহাই পাবে, ইসাব সে-কথা জানতে চাইলে অমৃত জানায়, ‘...আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।' এটাই ছিল অমৃতর জবাব।

| অমৃতর কথা শুনে ইসাবের বাবা মাতৃভক্তি, ত্যাগ, ভালোবাসা এবং নিখাদ বন্ধুত্বের সত্যিকারের স্বরূপটি উপলব্ধি করতে পারেন। ছোট্ট অমৃতর আচরণে তিনি টের পান মা-হারা সন্তানের ক্ষেত্রে এক বাবাকে মা ও বাবা উভয়ের ভূমিকাই পালন করতে হয়। এই শিক্ষাই হাসানকে বদলে দিয়েছিল।

প্রশ্ন > ‘ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? -'ও।বলতে কার কথা বলা হয়েছে? সে কাকে, কী শিখিয়েছিল?


উত্তর >  পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প থেকে উদ্ধৃত অংশে 'ও'।বলতে ইসাবের বন্ধু অমৃতের কথা বলা হয়েছে।

| অভিন্নহৃদয় বন্ধু ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় অমৃত নিজের অক্ষত জামাটি ইসাবকে দেয়। কারণ অমৃতকে বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য মা রয়েছে, কিন্তু ইসাবের তো মা নেই। পাড়ার ছোট্ট গলিতে যখন এই ঘটনাটি ঘটছিল, সেটি ইসাবের বাবা হাসান দেখেন ৷ ছোট্ট অমৃতর বন্ধুপ্রীতি আর ভালোবাসার গভীরতা দেখে তিনি অবাক হয়ে যান। অমৃতর মাতৃভক্তি, ত্যাগ ও অকৃত্রিম বন্ধুত্বই হাসানকে বিশুদ্ধ মানবিকতার শিক্ষা দিয়েছিল। একেই তিনি ‘খাঁটি জিনিস' বলে মনে করেছেন।

প্রশ্ন> 'বরঞ্জু অদল-বদল বলাতে তাদের ভালোই লাগল।–তাদের 'অদল-বদল' নামকরণ কীভাবে হল? এই নাম তাদের ভালো।লাগার কারণ কী?


উত্তর>  পান্নালাল প্যাটেল বিরচিত 'অদল বদল' গল্পে অমৃত ইসাবকে নিজের বাবার মার খাওয়ার হাত থেকে বাঁচাতে, নিজের অক্ষত জামাটি তাকে দেয়। পরিবর্তে ছেঁড়া জামা অমৃত গায়ে তুলে নেয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ইসাবের বাবা। এ কথা গল্পাকারে গ্রামের মোড়লের কানে পৌঁছোয়। মোড়ল সবদিক বিবেচনা করে অমৃতকে 'অদল' ও ইসাবকে 'বদল' নাম দেন। জামা বদলের জন্য বন্ধুরা অমৃত-ইসাবকে খেপিয়ে বেড়াত 'অদল-বদল' বলে। সেই নাম এখন বাবা-মা ও গ্রামের মোড়লের কাছেও বৈধতা পাওয়ায় তাদের ভালো লাগে।



প্রশ্ন: ‘এই আওয়াজে মুখরিত হয়ে উঠল।-কোন্ আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কী ?


উত্তর >  অদল বদল' গল্পে দুই বন্ধু অমৃত ও ইসাবের জামাবদলের ঘটনায় ছেলেরা তাদের 'অদল-বদল' বলে ডাকতে শুরু করে। সেই গ্রাম প্রধানের কাছে বৈধতা পেলে সারাগ্রামে সে নাম (অদল-বদল) মুখরিত হয়ে ওঠে

| অমৃত ও ইসাব দুই ভিন্ন সম্প্রদায়ের কিশোর, অভিন্নহৃদয় বন্ধু। তাদের জামা বদলের ঘটনা শুধুমাত্র ইসাবের বাবার নয় সমগ্র সমাজের মানসিকতায় পরিবর্তন এনেছিল, ঘুণ- ধরা সমাজে এনেছিল প্রাণের জোয়ার। তাই 'অদল- বদল শব্দবন্ধ গ্রামের আকাশ-বাতাসকে মুখরিত করে তুলেছিল।