অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল। -অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অদল বদল গল্প দশম শ্রেণী - school book solver

Sunday, 2 August 2026

অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল। -অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অদল বদল গল্প দশম শ্রেণী

 



প্রশ্ন : "অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল। -অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিলেন ?



উত্তর > পান্নালাল পাটেলের 'দল বদল' গল্পে অমৃত আর ইসাব—দুজন খুব ভালো বন্ধু। পরস্পরের বন্ধুত্ব যেমন গাঢ় তেমনই পোশাক-পরিচ্ছদ হেতু পরস্পরের রেষারেষি বেশ প্রবল। দুজনের বাবাই খেতমজুর। খেতে কাজ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার বাবা তাকে নতুন জামা কিনে তার দেখাদেখি অমৃতও নতুন জামা কেনার জন্য বাবা-মার কাছে জেদ করে। এক্ষেত্রে দেখাদেখি অমৃত ও নতুন জামা আদায়ের জন্য সে যা করেছিল, তা হল- মায়ের কাছে দাবি : অমৃত প্রথমেই মাকে জানিয়ে দেয়, ইসাবের মা কিনে দিতে হবে, না-হলে সে স্কুলে যাবে না।


নিজের জামা ছিঁড়ে ফেলা : অমৃতর মা অমৃতকে বোঝান, ইসাব মাঠে কাজ করতে গিয়ে জামা ছিঁড়ে ফেলেছে বলে তার বাবা তাকে জামা কিনে দিয়েছেন, কিন্তু তার জামা তো নতুন রয়েছে। এসব শুনে অমৃত নিজের জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মার খেতে রাজি হওয়া : ইসাবের বাবা ইসাবকে নতুন জামা দেওয়ার আগে খুব মেরেছিলেন বলে অমৃতর মা অমৃতকেও জামা নেওয়ার জন্য বাবার হাতে মার খেতে হবে বলে। অমৃত এতেও রাজি হয়ে যায়। স্কুলে যাওয়া ও খাওয়া বন্ধ করা : অমৃত জানত তার মা না-বললে তার বাবা জামা কিনে দিতে রাজি হবেন না। সেক্ষেত্রে, বাবাকে রাজি করানোর উদ্দেশ্যে সে সত্যি-সত্যিই স্কুলে যাওয়া ও খাওয়া বন্ধ করে দিয়েছিল। রাতে বাড়ি না-ফেরার সিদ্ধান্ত : মায়ের মাধ্যমে বাবাকে রাজি করাতে সে রাতের বেলাতেও বাড়ি ফিরতে রাজি হয়নি। গোয়ালঘরে লুকিয়ে থাকা : মা-বাবাকে জামা কিনে দিতে রাজি করানোর জন্য অমৃত ইসাবের বাবার গোয়ালঘরে লুকিয়ে যায়।

এইভাবে অমৃত তার বাবা-মাকে তার জেদ পূরণে জ্বালাতন করেছিল।

|| অমৃতর মা অমৃতকে তার এই জেদের জন্য বেকায়দায় ফেলতে কৌশলে নতুন জামা কেনার ব্যাপারে তার বাবার কাছে বলতে বলেন। এও বলেন, ইসাবকে জামা কিনে দেওয়ার আগে তার বাবা তাকে খুব মেরেছিলেন। এক্ষেত্রে অবশ্য অমৃত মার খেতেও রাজি হয়ে যায়।

 অমৃতর মা জানতেন, অমৃত বাবার মুখের ওপর কথা বলবে না, আর অমৃত জানত মা যদি জামা কেনার ব্যাপারে না-বলেন, তবে তার বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। অবশেষে অমৃতর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে রাজি করিয়েছিলেন তাকে জামা কিনে দেওয়ার জন্য।