মোহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলি আলোচনা কর - school book solver

Wednesday, 20 May 2026

মোহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলি আলোচনা কর




 মোহম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলি আলোচনা করো।


উত্তর : সুলতানি আমলে সবচেয়ে বিতর্কিত সুলতান ছিলেন গিয়াসুদ্দিন তুঘলকের জ্যেষ্ঠ পুত্র জুনা খা। তিনি

মোহম্মদ বিন তুঘলক উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

মোহম্মদ বিন তুঘলকের ২৬ বছরের রাজত্বকালে তাঁর বিভিন্ন পরিকল্পনাগুলি একদিকে যেমন সমাদৃত হয়েছে,অপরদিকে তেমনি নিন্দিতও হয়েছে। তাঁর সমকালীন লেখকেরা তাঁকে বিভিন্ন কারণে দোষ দিলেও, আধুনিক ঐতিহাসিকেরা তাঁর পরিকল্পনার যৌক্তিকতা স্বীকার করতে পারেননি। যদিও তাঁর পরিকল্পনাগুলিকে কার্যকর করার পন্থা ও সময়কাল সঠিক ছিল না। তাঁর পরিকল্পনাগুলি নিম্নলিখিত ছিল

রাজধানী পরিবর্তন ঃ তুঘলকের সবচেয়ে বিতর্কিত কাজ ছিল দেবগিরিতে রাজধানী স্থানান্তর। বারনী বলেছেন যে, দেবগিরিতে সাম্রাজ্যের কেন্দ্রস্থল অবস্থিত ছিল এবং এখান থেকে দাক্ষিণাত্যে শাসন নিয়ন্ত্রণ সহজ ছিল। এ ছাড়া মোঙ্গল আক্রমণের সম্ভাবনা কম থাকায় এবং দিল্লিবাসীদের সঙ্গে সুলতানের সম্পর্ক ভালো না থাকায় তিনি রাজধানী দেবগিরিতে (দৌলতাবাদ) স্থানান্তরিত করেছিলেন। তিনি কেবল রাজকর্মচারীদেরই সেখানে নিয়ে যাননি, দিল্লির সব অধিবাসীদেরও নিয়ে গিয়েছিলেন। ফলে ওই অঞ্চলে পানীয় জল, বাসস্থান ও কৃষিকার্যের অভাব দেখা দেয়। ১৩৩১ খ্রিস্টাব্দে আবার তিনি দিল্লিতে রাজধানী স্থাপন করেন। ঐতিহাসিক নিজামির মতে, সুলতান একটি শক্তিশালী দ্বিতীয় শাসনকেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন। হাবিবের মতে, দক্ষিণের হিন্দুদের একটি শক্তিশালী গোষ্ঠী সৃষ্টির জন্য তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন। সুলতানের এই পরিকল্পনা ব্যর্থ হয়, যদিও ব্যর্থতার কারণ অযৌক্তিক পরিকল্পনা নয়, এর কারণ হল পদ্ধতি ও প্রয়োগের অভাব।

মুদ্রা ঃ মোহম্মদ বিন তুঘলকের আর একটি বিতর্কিত পরিকল্পনা ছিল নিদর্শক মুদ্রা প্রচলন। বারনির মতে, নিদর্শক মুদ্রার ধাতু ছিল তামা। কিন্তু ফেরিস্তার মতে, ধাতু ছিল ব্রোঞ্জ। সুলতান নিদর্শক মুদ্রা প্রবর্তন করে রুপা-মুদ্রার সম মানে তা গ্রহণ করতে বলেন। বারনির মতে, অর্থনৈতিক সংকটের জন্য সুলতান নিদর্শক মুদ্রা প্রবর্তন করেছিলেন।

কিন্তু তাঁর অভিমতকে আধুনিক ঐতিহাসিকেরা গ্রহণযোগ্য বলে মনে করেন না। তার কারণ, পরিকল্পনাটি ব্যর্থ হলে সুলতান প্রতিটি নিদর্শক মুদ্রার বিনিময়ে সোনা বা রুপা দিয়েছিলেন। আধুনিক ঐতিহাসিকদের মতে, ওই সময় সমগ্র

বিশ্বজুড়ে রুপার যে ঘাটতি দেখা দেয় তার ফলে সোনা ও রুপার বিনিময় হারে প্রতিক্রিয়া দেখা দেয়। সোনা ও রুপার বিনিময় হার বজায় রাখা ও রুপার ঘাটতি পূরণের জন্য 'নিদর্শক মুদ্রা' প্রবর্তিত হয়েছিল। নিদর্শক মুদ্রা প্রবর্তনের ফলে আর্থিক বিপর্যয় দেখা দেয়। বিভিন্ন বিদেশিয় মুদ্রাগুলি সংগ্রহ করতে না চাওয়ায় বৈদেশিক ব্যাবসাবাণিজ্যে জটিলতর অবস্থার সৃষ্টি হয়।

দোয়াব  অঞ্চলের কর বৃদ্ধি ঃ মোহম্মদ বিন তুঘলক সিংহাসনে আরোহণ করেই গঙ্গা-যমুনার দোয়াব অঞ্চলে কৃষকদের করভার বৃদ্ধি করেন। কিন্তু সুলতানের কর্মচারীদের অত্যাচারের ফলে ওই অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।

এর ফলে সুলতান প্রজাদের কৃষিঋণ দেন। বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে জলসেচের ব্যবস্থা করেন ও কর হ্রাস করার আদেশ দেন।