থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। দশম শ্রেণীর ভূগোল - school book solver

Saturday, 4 April 2026

থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। দশম শ্রেণীর ভূগোল

 



প্রশ্ন:  থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। 

উত্তর- থর মরুভূমি সৃষ্টির কারণসমূহ:  

থর বা রাজস্থানের মরুভূমি ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি। এটি সৃষ্টির কতকগুলি কারণ রয়েছে—

(১) আরাবল্লি পর্বতের বৈশিষ্ট্যপূর্ণ অবস্থান: থর মরুভূমির পূর্ব দিকে অবস্থিত আরাবল্লি পর্বত মৌসুমি বায়ুর গতিপথের সমান্তরালে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে বিস্তৃত বলে, আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা বাধাহীন ভাবে রাজস্থানের ওপর দিয়ে চলে যায়। ফলে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে না ।

(২) বায়ুতে জলীয় বাষ্পের স্বল্পতা: পূর্ব ভারতে বৃষ্টি দেওয়ার পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার অবশিষ্টাংশ যখন এই অঞ্চলে প্রবেশ করে, তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যায়। ফলে ওই বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে।

(৩) উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ুর প্রভাব: গ্রীষ্মকালে এই অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় বলে তখন এখানে বৃষ্টিপাত তেমন হয় না। দীর্ঘদিন বৃষ্টিপাত অত্যন্ত অল্প হওয়া বা না হওয়ার জন্যই এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে।