সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কোন বাড়ির কথা এখানে বলা হয়েছে ? শোরগোল টা কি ছিল ? জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি। - school book solver

Thursday, 19 March 2026

সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কোন বাড়ির কথা এখানে বলা হয়েছে ? শোরগোল টা কি ছিল ? জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি।



 প্রশ্ন:  ‘সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।–কোন্ বাড়ির কথা এখানে বলা হয়েছে? শোরগোলটা কী ছিল ?

উত্তর:  ‘জ্ঞানচক্ষু' গল্পের অন্যতম চরিত্র তপনের বাড়ির কথা বলা হয়েছে প্রশ্নোদ্ধত অংশটিতে।

> প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তপনের 'কাঁচা হাতের' গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছেপে বেরোলে সারাবাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের মেসো তাঁর কলমের কারেকশনে অপরিণত হাতের লেখাকে 'আঁটসাঁট' দেহে প্রকাশ করে দেন। ছাপার অক্ষরে প্রথম গল্প প্রকাশের উত্তেজনায় অনাবিল আনন্দে ভাসতে থাকে তপন। আর সেই খবরেই সারাবাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের বয়স অনুপাতে তার সৃষ্টিকর্মের জন্যই বাড়ির সকলে মন্দমধুর আলোচনায় সরব হয়ে ওঠে।


প্রশ্ন: 'ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে।—'ও' কে? লেখক-মেসোর কী ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে?


উত্তর- 'ও' বলতে আলোচ্য অংশে গল্পকার আশাপূর্ণা দেবী রচিত “জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র বালক তপনের কথা বলা হয়েছে।

| তপনের মেসো তাঁর পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন। এই সত্য জানার পর তপনের কোনো কোনো আত্মীয় তার কৃতিত্বকে খাটো করে দেখিয়ে প্রশ্নোদৃত মন্তব্যটি করেছিলেন।

প্রশ্ন:  ‘পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে—কোন পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল ?


উত্তর- সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘সন্ধ্যাতারা' পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হওয়ার পর সেই পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরেছিল।

|| লেখক মেসোকে দেখে তপন অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে ফেলে। তারপর মেসো সেটিকে কিছুটা কারেকশন করে পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেন। কিছুদিন পর লেখক মেসো সেই পত্রিকাটি নিয়ে বাড়িতে এলে জানাজানি হয়ে যায় তপন একটি গল্প লিখেছে যার নাম ‘প্রথম দিন’। তখন বাড়ির সকলে কৌতূহলবশত পত্রিকাটি হাতে নিয়ে দেখতে থাকে এবং সেই সূত্রেই পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে।