পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে। কোন ঘটনাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে ? জ্ঞানচক্ষু গল্প || দশম শ্রেণী - school book solver

Saturday, 14 February 2026

পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে। কোন ঘটনাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে ? জ্ঞানচক্ষু গল্প || দশম শ্রেণী

 



প্রশ্ন:'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে—অলৌকিক বলতে কী বোঝ? কোন্ ঘটনাকে কেন ‘অলৌকিক ঘটনা' বলা হয়েছে? 

উত্তর:- ‘অলৌকিক' শব্দটির আভিধানিক অর্থ হল 'অবাস্তব' বা ‘অসম্ভব ব্যাপার।

>  মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটা গল্প লিখে ফেলে।

সেই গল্পটি মাসির প্ররোচনায় ও মেসোর প্রভাবে সত্যিই একটি পত্রিকায় প্রকাশিত হয়। ছোট্ট তপনের কাছে তার গল্প ছাপার অক্ষরে প্রকাশ পাওয়ার ঘটনা ছিল স্বপ্নের মতোই কাল্পনিক। তাই এই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে।


প্রশ্ন: 'বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা উঠল।-কোন কথাটা উঠেছিল?

উত্তর/ 'জ্ঞানচক্ষু' গল্পে তপন লেখক-মেসোকে দেখে অনুপ্রাণিত হয় একটি গল্প লেখে তার স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে। সেই ছোটোমাসির হাতে পড়লে মাসি তা নিয়ে বেশ হইচই করে তার লেখক-স্বামীর গল্পটি দেখায়। তার স্বামী গল্প দেখে তপনকে ডেকে তিনি গল্পের প্রশংসা করেন এবং সামান্য কারেকশন করে দিয়ে তা ছাপার যোগ্য এ কথাও বলেন। মাসির অনুরোধে তপনের মেসো তপনকে

কথা দেন 'সন্ধ্যাতারা'-য় তার গল্প ছাপিয়ে দেবেন। এ কথাটাই চায়ের টেবিলে উঠেছিল।

প্রশ্ন:-  'তোমার গল্প আমি ছাপিয়ে দেব। -এখানে বক্তা কোন উদ্ধৃতিটির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? 

উত্তর;- আলোচ্য উদ্ধৃতিটির বক্তা তপনের ছোটোমেসো।

| তপনের লেখা গল্পটা পড়ে ছোটোমেসো তাকে উৎসাহ দেন।

তিনি এ কথাও বলেন যে, লেখাটা একটু কারেকশন করে দিলে ছাপানোও যায়। তাঁর সঙ্গে ‘সন্ধ্যাতারা' পত্রিকার সম্পাদকের জানাশোনা আছে। মেসো অনুরোধ করলে তিনি না-করতে পারবে না। আপাতদৃষ্টিতে এটি তাঁর উদারতার পরিচয় বলেই মনে হয়। কিন্তু একটু

গভীরে বিচার করলে বোঝা যায়, শ্বশুরবাড়ির লোকেদের কাছে নিজের প্রভাব জাহির করার জন্যই তিনি এ কাজ করেছিলেন।