আয়ুর্বেদ শাস্ত্রের কোন কোন শ্লোক কবিরাজ মশাই উল্লেখ করেছেন ? ডাকঘর নাটক । দ্বাদশ শ্রেণী
![]() |
প্রশ্ন: আয়ুর্বেদশাস্ত্রের কোন্ কোন্ ন্শ্লোক কবিরাজমশাই উল্লেখ করেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর' নাটকের প্রথম দৃশ্যে অমলের রোগের লক্ষণ দেখে কবিরাজমশাই আয়ুর্বেদশাস্ত্র থেকে বেশ কিছু শ্লোক শুনিয়েছেন অমলের পালক-পিতা মাধবদত্তকে। শ্লোকগুলি হল—
(ক) “অপস্মারে জ্বরে কাশে কামলায়াং হলীমকে” (মৃগীরোগে জ্বরে কাশিতে কামে পিত্তে।)
(খ) “পৈত্তিকান্ সন্নিপাতজান্ কফবাতসমুদ্-ভবান্” (পিত্তজনিত,
শ্লেষ্মাজনিত এবং বায়ুজনিত কারণে রোগের উৎপত্তি হয়।)
(গ) “ভেষজং হিতবাক্য তিক্তং আশুফল-প্রদং” (ঔষধ (ভেষজ) এবং ভালোকথা (হিতকারী কথা) তিক্ত এবং সেগুলি তাৎক্ষণিক (আশুকাল) ফলাফল দেয়।)
(ঘ) “পবনে তপনে চৈব” (বায়ু এবং সূর্যের কিরণ অর্থাৎ রৌদ্র লাগানো সম্পূর্ণ নিষেধ।)
