অদল বদল গল্পে অমৃত ও ইসাবের পরিচয় দাও
![]() |
প্রশ্ন > ‘হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে - ওদের' বলতে কাদের কথা বোঝানো হয়েছে? অমৃত ও ইসাবের পরিচয় দাও।
উত্তর > পান্নালাল প্যাটেল রচিত 'অদল বদল' গল্পে ‘ওদের’ বলতে গ্রামের ছেলের দলকে বোঝানো হয়েছে। গল্পের মূ চরিত্র অমৃত ও ইসাবকে ঘিরে যে-ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে, তাতে অনুঘটকের কাজ করেছে এই ছেলের দল।
|| আলোচ্য গল্পে অমৃত ও ইসাব দুজনে অভিন্নহৃদয় বন্ধু। তাদের যে পরিচয় গল্পকার দিয়েছেন, তা নিম্নরূপ-
> পারিবারিক অবস্থা : অমৃত ও ইসাব উভয়ই দরিদ্র চাষি পরিবারের সন্তান। ওদের বাড়ির জমিও প্রায় সমান সমান। অভাবের কারণে ওদের পিতাদের ছাটোখাটো প্রয়োজনে প্রায়ই মহাজনের কাছে হাত পাততে হয়।
> শিক্ষা : অমৃত ও ইসাব উভয়ই একই স্কুলে, একই ক্লাসে পড়ে।> বাড়িঘর : চাষি পরিবারের সন্তান অমৃত ও ইসাবের রাস্তার মোড়ে দুটো বাড়িও মুখোমুখি অবস্থান করেছে।
পরিবারের মানুষজন : অমৃতর বাড়িতে রয়েছে তার বাবা-মা আর তিন জন, কিন্তু ইসাবের কেবল বাবা ছাড়া আর কেউ নেই।
> মানবিক বোধ : অমৃত ও ইসাবের এই নিখাদ বন্ধুত্বে আন্তরিক গভীরতা হল। তাই অমৃতর মার খাওয়ার আশঙ্কা থাকলেও কালিয়ার হাত থেকে অমৃতকে বাঁচাতে ইসাব ঝাঁপিয়ে পড়েছিল। আবার নতুন জামা ছিঁড়ে যাওয়ার অপরাধে রাবার হাতে মার খাওয়া থেকে ইসাবকে বাঁচাতে অমৃত তার নতুন ছামাটি ইসাবকে পরতে দেয়।
