ডেকান ট্রাপ বলতে কী বোঝো অথবা দাক্ষিণাত‍্যের লাভা মালভূমি সম্পর্কে যা জানো লেখো? নবম শ্রেণী ভূগোল - school book solver

Tuesday, 31 March 2026

ডেকান ট্রাপ বলতে কী বোঝো অথবা দাক্ষিণাত‍্যের লাভা মালভূমি সম্পর্কে যা জানো লেখো? নবম শ্রেণী ভূগোল




 প্রশ্ন: ডেকান ট্র্যাপ বলতে কী বোঝ ?

অথবা, দাক্ষিণাত্যের লাভা মালভূমি সম্পর্কে যা জানো লেখো


 পরিচিতি: দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশ ডেকান ট্র্যাপ বা লাভা মালভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি লাভা শিলা বা ব্যাসল্ট দ্বারা গঠিত। ‘ডেকান'-এর অর্থ দাক্ষিণাত্য এবং 'ট্র্যাপ' বলতে বোঝায় ধাপ বা সিঁড়ি। সমগ্র মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে।

উৎপত্তি: প্রায় 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভস্থ উত্তপ্ত তরুল পদার্থ বা ম্যাগমা কোনো বিস্ফোরণ না ঘটিয়ে হাজার হাজার সুড়ঙ্গ বা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে (বিদার অগ্ন্যুদগম) লাভাপ্রবাহরূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে। যা পরবর্তী সময়ে শীতল হয়ে লাভা শিলা বা ব্যাসল্ট শিলা গঠন করেছে।

বৈশিষ্ট্য : (i) তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে বলে এই অঞ্চলটি সাধারণভাবে সমতল এবং পর্বতের চূড়া বা পাহাড়ের শীর্ষভাগগুলি চ্যাপটা প্রকৃতির। 

(ii) দীর্ঘদিন ধরে নদী ও অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে ডেকান ট্র্যাপের বিভিন্ন অংশ ব্যবচ্ছিন্ন হয়ে গেছে।

(¡¡¡) এখানকার কালো ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো মাটি বা কৃল্প মৃত্তিকা সৃষ্টি হয়েছে। ও এর পার্শ্বদেশে সিঁড়ির মতো ধাপ দেখা যায়।